
নয়া দিল্লি: হু হু করে বেড়েছে চিনির দাম। মাত্র ২০ দিনেই ২০ টাকা দাম বেড়েছে চিনির। কদিন আগেই যেখানে ৪৫ টাকা কেজি দরে চিনি বিক্রি হত, তা এখন ৬০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর চিনির দাম বাড়তেই বাধ্য হয়ে কড়া পদক্ষেপ করল জেপ্টো, ব্লিনকিট ও সুইগি ইন্সটামার্টের মতো অনলাইন প্ল্যাটফর্ম। এবার থেকে এই অনলাইন প্ল্যাটফর্মগুলিতে যত ইচ্ছা চিনি কেনা যাবে না। একবারে নির্দিষ্ট একটি সীমা পর্যন্ত চিনি কেনা যাবে।
চিনির মূল্যবৃদ্ধি ও সঙ্কট দেখা দিতেই জ়েপ্টো, ব্লিনকিট ও সুইগি ইন্সটামার্ট চিনি ও চিনি জাত পণ্য বিক্রিতে রাশ টেনেছে। গ্রাহকরা যাতে অতিরিক্ত পরিমাণ চিনি কিনে মজুত করতে না পারেন, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারও নির্দেশ দিয়েছে যে কেউ যাতে চিনি মজুত করে না রাখে।