High Return in Small Cap: ৭০ শতাংশের বেশি রিটার্ন! এই চার ফান্ড যেন সোনার খাজানা

স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের বেশ কিছু ঝুঁকিও রয়েছে। বাজারের অবস্থার উপর এর রিটার্ন অনেকাংশে নির্ভরশীল। তাই বাজারের পরিস্থিতি অস্থির হলে প্রত্যাশিত রিটার্ন নাও মিলতে পারে। কিন্তু অন্যান্য মিউচুয়াল ফান্ডের তুলনায় স্মল ক্যাপ ফান্ডে রিটার্ন অনেক বেশি। কয়েক গুণও বলা যায়।

High Return in Small Cap: ৭০ শতাংশের বেশি রিটার্ন! এই চার ফান্ড যেন সোনার খাজানা
প্রতীকী ছবিImage Credit source: Twitter

Feb 04, 2024 | 7:30 AM

নয়াদিল্লি: গত বছর জুড়ে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড (Small Cap Mutual Fund) লাভের মুখ দেখিয়েছে। এর মধ্যে কয়েকটি ফান্ডের পারফরম্যান্স নজরকাড়া। এক বছরে ৭০ শতাংশের বেশি রিটার্ন (Market Return) দিয়েছে বেশ কয়েকটি স্মল ক্যাপ। এ ছাড়াও আরও বেশ কয়েকটি স্মল ক্যাপ থেকেও মিলেছে আকর্ষণীয় রিটার্ন।

স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের বেশ কিছু ঝুঁকিও রয়েছে। বাজারের অবস্থার উপর এর রিটার্ন অনেকাংশে নির্ভরশীল। তাই বাজারের পরিস্থিতি অস্থির হলে প্রত্যাশিত রিটার্ন নাও মিলতে পারে। কিন্তু অন্যান্য মিউচুয়াল ফান্ডের তুলনায় স্মল ক্যাপ ফান্ডে রিটার্ন অনেক বেশি। কয়েক গুণও বলা যায়। সে জন্যই এই ধরনের ফান্ডে বিনিয়োগ করতে দিনে দিনে আগ্রহী হচ্ছেন লগ্নিকারীরা।

  • মহীন্দ্রা ম্যানুলাইফ স্মল ক্যাপ ফান্ড- ডিরেক্ট প্ল্যান। এই মিউচুয়াল ফান্ড গত এক বছরে ৭৩.০১ শতাংশ রিটার্ন দিয়েছে।
  • এবিএসএল নিফটি স্মল ক্যাপ ৫০ ইন্ডেক্স ডিরেক্ট প্ল্যান। এই ফান্ড গত এক বছরে রিটার্ন দিয়েছে ৭১.৩৭ শতাংশ।
  • অ্যাক্সিস নিফটি স্মল ক্যাপ ৫০ ইন্ডেক্স ডিরেক্ট প্ল্যান। এই ফান্ডের গত এক বছরে রিটার্ন ৭১.৩১ শতাংশ।

    বন্ধন স্মল ক্যাপ ডিরেক্ট প্ল্যান। এই মিউচুয়াল ফান্ড থেকে গত এক বছরে রিটার্ন এসেছে ৭১.০৯ শতাংশ।

এই চারটি ফান্ড থেকে গত এক বছরে মিলেছে ৭০ শতাংশেরও বেশি রিটার্ন।

Follow Us