Train TTE: আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছেন TTE? বা সিট দিচ্ছেন না? কোথায় জানাবেন অভিযোগ, জানুন

Complaint Against Railway TTE: টিটিই কি দুর্ব্যবহার করেছেন? এমনও অনেক সময় দেখা যায় টিটিই (TTE) সংরক্ষিত বার্থ অন্য যাত্রীর সঙ্গে ভাগ করে নিতে বলেন। তাতেও সমস্যায় পড়তে হয়। তবে, জানেন কি টিটিই যদি দুর্ব্যবহার করেন, অভিযোগ শুনতে অস্বীকার করেন বা নিজের দায়িত্ব পালন না করেন, তাহলে আপনি আনুষ্ঠানিক অভিযোগ জানাতে পারেন।

Train TTE: আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছেন TTE? বা সিট দিচ্ছেন না? কোথায় জানাবেন অভিযোগ, জানুন
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

Jul 24, 2026 | 4:47 PM

নয়া দিল্লি: ট্রেনে কোথাও গেলে আপনার সঙ্গে কি কখনও দুর্ব্যবহার করেছেন টিটিই (TTE)? কখনও আসন নিয়ে বা কখনও টিকিট (Train Ticket) নিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে? মাঝে মাঝে এমনও অভিযোগ ওঠে, খালি বার্থ অন্য কাউকে দিয়ে দেওয়া হয় বা অপব্যবহার করা হয়। ফলে RAC যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়। শুধু RAC নয়, কনফার্ম টিকিট থাকা যাত্রীদেরও সমস্যায় পড়তে হয়। অনেক সময় টিটিই (TTE) সংরক্ষিত বার্থ অন্য যাত্রীর সঙ্গে ভাগ করে নিতে বলেন। তাতেও সমস্যায় পড়তে হয়। তবে, জানেন কি টিটিই যদি দুর্ব্যবহার করেন, অভিযোগ শুনতে অস্বীকার করেন বা নিজের দায়িত্ব পালন না করেন, তাহলে আপনি আনুষ্ঠানিক অভিযোগ জানাতে পারেন।

কোথায় জানাবেন অভিযোগ?

  • টিটিই-র বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে প্রথমে ট্রেনের গার্ডকে বিষয়টি জানাতে পারেন
  • প্রতিটি ট্রেনের গার্ডের কাছে একটি অভিযোগ রেজিস্ট্রার থাকে। সেখানে লিখিত অভিযোগ করুন
  • অভিযোগে টিটিই-র নাম, ব্যাজ নম্বর (যদি জানা থাকে), ট্রেন নম্বর, কোচ ও সিট নম্বর, ঘটনার সময় এবং স্টেশনের নাম উল্লেখ করতে হবে
  • সম্ভব হলে ছবি বা ভিডিও তুলে রাখুন, যা প্রমাণ হিসেবে কাজে লাগতে পারে

জরুরি পরিস্থিতিতে কী করবেন?

অনেক সময় দেখা যায়, টিটিই-র সঙ্গে বচসা হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায়। অভিযোগ, অনেক সময় হুমকির মুখে পড়তে হয় যাত্রীকে। এরকম কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে আপনি বিষয়টি প্রথমেই আরপিএফ-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভারতীয় রেলের ২৪ ঘণ্টা হেল্পলাইন রয়েছে। সেখানে অভিযোগ করতে পারেন। পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন ১৩৯ নম্বরে। যাত্রী নিরাপত্তা সংক্রান্ত জরুরি সমস্যার অভিযোগ জানাতে পারেন ১৮২ নম্বরে।

অনলাইনেও অভিযোগ করা যায়

যাত্রীরা রেল মাদাদ অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেও অভিযোগ করতে পারেন।

  • পিএনআর বা ট্রেনের তথ্য দিয়ে লগইন করুন।
  • Staff Behaviour অপশন বেছে নিয়ে অভিযোগ জানান
  • ছবি বা ভিডিও আপলোড করা যায়।
  • অভিযোগের অগ্রগতিও অনলাইনে ট্র্যাক করা সম্ভব।

তদন্তে টিটিই-র বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে, ভারতীয় রেল পরিস্থিতি অনুযায়ী সতর্কবার্তা থেকে শুরু করে শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে।

Follow Us