Bharat Taxi in Kolkata: ঘনঘন ক্যানসেল, বেশি ভাড়া আর গুনতে হবে না! সস্তায় চড়বেন ক্যাব, কলকাতাতেও আসছে ভারত ট্যাক্সি

Bharat Taxi Service: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত চালকরা শুধুমাত্র গাড়ির চালক থাকবেন না, বরং সারথী হবেন। কো-ওনার বা সহ-মালিক হবেন তারা। দেশের সাত লক্ষেরও বেশি চালক ১০০ টাকা দিয়ে শেয়ার কিনে ভারত ট্যাক্সির শেয়ারহোল্ডার হয়েছেন। 

Bharat Taxi in Kolkata: ঘনঘন ক্যানসেল, বেশি ভাড়া আর গুনতে হবে না! সস্তায় চড়বেন ক্যাব, কলকাতাতেও আসছে ভারত ট্যাক্সি
কলকাতাতেও চলবে ভারত ট্যাক্সি।Image Credit source: Chatgpt

|

Jun 29, 2026 | 10:38 AM

কলকাতা: অ্যাপ ক্যাবে চড়া ভাড়া দিতে দিতে ক্লান্ত বা বিতশ্রদ্ধ হয়ে গিয়েছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। বেশি দাম দিয়ে ওলা বা উবারে যেতে হবে না।  সস্তায় চড়তে পারবেন ভারত ট্যাক্সি (Bharat Taxi)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ঘোষণা করেছেন যে আগামী দুই বছরের মধ্যেই কলকাতা, মুম্বই, পুণে, লখনউ, চণ্ডীগঢ়, জয়পুরে ভারত ট্যাক্সি পরিষেবা চালু হতে চলেছে।

শনিবার, ২৭ জুন গুজরাটের ১৪টি শহরে আনুষ্ঠানিকভাবে ভারত ট্যাক্সি পরিষেবার সূচনা হয়। সেই অনুষ্ঠানেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, আগামী দুই বছরের মধ্যে দেশের ৫০০টিরও বেশি শহরে ভারত ট্যাক্সি পরিষেবা চালু হবে।

ভারত ট্যাক্সি কী? 

ভারত ট্য়াক্সি হল দেশের প্রথম সমবায় পরিচালিত অ্যাপ ক্যাব। এর সবথেকে বড় বৈশিষ্ট্য হল এখানে চালকরাই মালিক। কেন্দ্রীয় সরকার ও সমবায়ের সহযোগিতায় এই অ্যাপ ক্যাব চলে। জিরো কমিশন মডেলে চলে ভারত ট্যাক্সি। তাই গাড়ি ভাড়ার সম্পূর্ণটাই চালকের নিজের আয় হয়। তাকে কোনও এগ্রিগেটরকে ভাড়ার ভাগ দিতে হবে না। এর ফলে ভাড়াও তুলনামূলকভাবে বাকি অ্যাপ ক্যাবের থেকে কম থাকবে। শুধুমাত্র ক্যাব-ই নয়, অটো-রিক্সা, বাইক পরিষেবাও পাওয়া যাবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত চালকরা শুধুমাত্র গাড়ির চালক থাকবেন না, বরং সারথী হবেন। কো-ওনার বা সহ-মালিক হবেন তারা। দেশের সাত লক্ষেরও বেশি চালক ১০০ টাকা দিয়ে শেয়ার কিনে ভারত ট্যাক্সির শেয়ারহোল্ডার হয়েছেন।

Follow Us