RBI, Online Payment: ডিজিটাল পেমেন্টে বড় রদবদল, কমছে ডেবিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা!

Credit & Debit Card Usage: ভারতের ডিজিটাল পেমেন্টের বাজারে বড় পরিবর্তন। আরবিআই-এর সাম্প্রতিক রিপোর্টে ইউপিআই, ক্রেডিট ও ডেবিট কার্ডের ব্যবহার, ব্যাঙ্কিং খাতের পার্টনারশিপ নিয়ে বড় তথ্য সামনে এনেছে। দেশেরল লেনদেন ব্যবস্থার এই নতুন ট্রেন্ড কী?

| Edited By: Moumita Das

May 19, 2026 | 7:36 PM

1 / 8
ভারতে প্রতিদিন ছোটোখাটো কেনাকাটায় ডিজিটাল পেমেন্ট ব্যাপক জনপ্রিয় হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের শেষ দিকে দেশের মোট লেনদেনের সিংহভাগ, অর্থাৎ প্রায় ৮৬ শতাংশ হয়েছে ইউপিআই-এর মাধ্যমে। (Credit - Getty Images)

2 / 8
সংখ্যার দিক থেকে ইউপিআই শীর্ষে থাকলেও, মোট টাকার অংকে এর অবদান মাত্র ৯.৫%। অন্যদিকে, বড় প্রাতিষ্ঠানিক লেনদেনে ব্যবহৃত আরটিজিএস সংখ্যায় মাত্র ০.১% হলেও, মোট লেনদেনের মূল্যের প্রায় ৬৮.৬% জায়গা একাই দখল করে রেখেছে। (Credit - Getty Images)

3 / 8
ইউপিআই, ক্রেডিট কার্ড এবং ডিজিটাল পেমেন্টের দ্রুত উত্থানের কারণে গত চার বছর ধরে ডেবিট কার্ডের ব্যবহার নাটকীয়ভাবে কমেছে। ২০২১ সালের তুলনায় ২০২৫ সালে ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় ৬৭% কমেছে। (Credit - Getty Images)

4 / 8
ব্যবহার কমলেও ক্রেডিট কার্ডের তুলনায় ডেবিট কার্ড এখনও মানুষের কাছে বেশি রয়েছে। আরবিআই জানিয়েছে, এই কার্ডগুলো এখন মূলত কেনাকাটার চেয়ে এটিএম থেকে নগদ টাকা তোলার মতো সাধারণ বা প্রাথমিক কাজের জন্য বেশি ব্যবহৃত হচ্ছে। (Credit - Getty Images)

5 / 8
ডেবিট কার্ডের ঠিক বিপরীতে, দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার বিপুল পরিমানে বেড়েছে। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনের সংখ্যাও দ্বিগুনেরও বেশি হয়েছে এবং মোট লেনদেনের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২৩.২ লক্ষ কোটি টাকায়। (Credit - Getty Images)

6 / 8
ক্রেডিট কার্ডের বাজারে বেসরকারি ব্যাঙ্কগুলোর আধিপত্য বজায় রয়েছে। ডিজিটাল ও আকর্ষণীয় কো-ব্র্যান্ডেড অফারের হাত ধরে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে তাদের বাজার অংশীদারি বেড়ে ৭১.১% হয়েছে, যার বিপরীতে বিদেশি ব্যাঙ্কগুলোর শেয়ার অনেকটাই কমেছে। (Credit - Getty Images)

7 / 8
ডেবিট কার্ডের বাজারে এখনও সরকারি ব্যাঙ্কগুলোই সবথেকে এগিয়ে রয়েছে। যদিও গত ৪ বছরে তাদের বাজার শেয়ার ৬৭.৯% থেকে কমে ৬৩.১% হয়েছে, তবুও বর্তমানে তাদের গ্রাহকদের কাছে প্রায় ৬৫.২% কোটি সক্রিয় ডেবিট কার্ড রয়েছে। (Credit - Getty Images)

8 / 8
অনলাইন কেনাকাটা ও ঋণের সুবিধার জন্য মানুষ ক্রেডিট কার্ড ব্যবহার করলেও, ডেবিট কার্ডের ব্যবহার সংকুচিত হচ্ছে। তবে আরবিআই-এর মতে, আগামী দিনে উভয় কার্ডই ইউপিআই-এর মতো নিত্যনতুন ডিজিটাল বিকল্পের ঠিক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। (Credit - Getty Images)

Follow Us