UPI Payment: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক ছাড়াই UPI পেমেন্ট! কীভাবে, জেনে নিন

UPI Payment Bank Account Linked: UPI Circle নামের একটি বিশেষ ফিচার রয়েছে। এর সাহায্যে একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে লিঙ্কড সিম কার্ড ছাড়া অন্য ফোন থেকেও UPI পেমেন্ট করা সম্ভব। কিছু অ্যাপে এই ফিচারটি অন্য নামে পাওয়া যায়। যেমন, PhonePe এবং Google Pay-এর ক্ষেত্রে তা পকেট মানি নামে পরিচিত।

UPI Payment: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক ছাড়াই UPI পেমেন্ট! কীভাবে, জেনে নিন
প্রতীকী ছবিImage Credit source: Pexel

Jun 02, 2026 | 12:27 PM

নয়া দিল্লি: সবজি-ফলের বাজার হোক বড় বড় শপিং মল। সব জায়গায় এখন বেশিরভাগ অনলাইনেই টাকা পেমেন্ট (Online Payment) করা হয়। সাধারণত যে ফোন দিয়ে UPI পেমেন্ট করতে হবে, সেই ফোনে সিম থাকা বাধ্যতামূলক। কারণ বেশিরভাগ UPI অ্যাপ শুধুমাত্র সেই ফোনেই কাজ করে, যেখানে আপনার ফোন নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে। অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কড সিম কার্ড (Sim Card) থাকতে হবে ফোনে। তবে, জানেন কি লিঙ্কড সিম কার্ড ছাড়াও আপনি ইউপিআই পেমেন্ট (UPI Payment) করতে পারবেন।

সিম কার্ড ছাড়া UPI পেমেন্ট

UPI Circle নামের একটি বিশেষ ফিচার রয়েছে। এর সাহায্যে একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে লিঙ্কড সিম কার্ড ছাড়া অন্য ফোন থেকেও UPI পেমেন্ট করা সম্ভব। কিছু অ্যাপে এই ফিচারটি অন্য নামে পাওয়া যায়। যেমন, PhonePe এবং Google Pay-এর ক্ষেত্রে তা পকেট মানি নামে পরিচিত।

কী এই UPI Circle?

UPI Circle এমন একটি ফিচার, যার মাধ্যমে মূল অ্যাকাউন্টের মালিক অন্য একজন ব্যবহারকারী বা অন্য একটি ডিভাইসকে নিজের অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করার অনুমতি দিতে পারেন। যাঁরা একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে দু’টি ফোনে UPI চালাতে চান, তাঁদের জন্য এই ফিচার বেশ উপযোগী।
তবে, প্রতি পেমেন্টের ক্ষেত্রে মূল ব্যবহারকারীর অনুমোদন প্রয়োজন হবে।

কীভাবে সেটআপ করবেন UPI Circle?

  • UPI Circle বা Pocket Money সেটআপ করা খুবই সহজ।
  • প্রথমে মূল ফোনে থাকা UPI অ্যাপ খুলুন।
  • অ্যাপের মধ্যে UPI Circle বা Pocket Money অপশনটি খুঁজুন।
  • সেখানে গিয়ে Invite Dependent অপশনে ক্লিক করুন।
  • যে মোবাইল নম্বরটি যুক্ত করতে চান, সেটি বেছে নিন।
  • তারপর দ্বিতীয় ব্যবহারকারীর UPI ID বা QR কোড স্ক্যান করতে হবে।
  • কিছু ক্ষেত্রে আধারভিত্তিক (Aadhaar-based) যাচাইকরণও প্রয়োজন হতে পারে।

কী সুবিধা মিলবে?

সেটআপ সম্পূর্ণ হয়ে গেলে দ্বিতীয় ফোনটিও UPI Circle-এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফলে একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে দুই ফোন থেকেই সহজে UPI পেমেন্ট করা যাবে। প্রতিবার পেমেন্টের জন্য আর মূল ফোনের উপর নির্ভর করতে হবে না।

Follow Us