PAN Card-TAN Card: PAN কার্ড তো আছে, কিন্তু TAN কার্ড আছে? না থাকলেই গুনতে হবে জরিমানা

TAN Card Application Details: TAN হল ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন অ্যাকাউন্ট নম্বর। এটি আয়কর বিভাগের জারি করা একটি ১০-অঙ্কের আলফানিউমেরিক নম্বর। এর উদ্দেশ্য হল সেই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শনাক্ত করা, যারা TDS ও TCS কাটে কর্মীদের। সহজ কথায়, আপনি যদি কাউকে কোনও অর্থ প্রদান করেন এবং আইন অনুযায়ী সেই অর্থের উপর কর কেটে সরকারের কাছে জমা দেওয়া আপনার দায়িত্ব হয়, তাহলে আপনার একটি TAN নম্বর থাকা বাধ্যতামূলক।

PAN Card-TAN Card: PAN কার্ড তো আছে, কিন্তু TAN কার্ড আছে? না থাকলেই গুনতে হবে জরিমানা
প্যান কার্ড নাকি ট্যান কার্ড, কী প্রয়োজন?Image Credit source: Tv9 Bangla

May 03, 2026 | 3:19 PM

নয়া দিল্লি : আর্থিক লেনদেনের জন্য প্যান কার্ড (Pan Card) আবশ্যক। এই বিশেষ নথি ছাড়া ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা, আয়কর রিটার্ন (ITR) দাখিল করা, সম্পত্তি কেনা এবং বড় লেনদেন করা সম্ভব নয়। সব জায়গায় প্যান কার্ড প্রয়োজন। কিন্তু আপনি কি কখনও ট্যান কার্ডের (Tan Card) কথা শুনেছেন? অনেকেই হয়তো এই বিশেষ কার্ডটির কথা হয়তো জানেন না। আপনি যদি কোনও ব্যবসা চালান, কোনও কোম্পানির মালিক হন, বা কোনও ভাবে কাউকে অর্থ প্রদানের সময় কর কাটা হয়, তাহলে এই ট্যান নম্বরটি আপনার জন্য প্যান কার্ডের মতোই গুরুত্বপূর্ণ।এমনকি তার চেয়েও বেশি। সেক্ষেত্রে এই ট্যান কার্ড (What is Tan Card) কী, এর কাজ কী, জেনে নেওয়া যাক

ট্যান কার্ড

TAN হল ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন অ্যাকাউন্ট নম্বর। এটি আয়কর বিভাগের জারি করা একটি ১০-অঙ্কের আলফানিউমেরিক নম্বর। এর উদ্দেশ্য হল সেই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শনাক্ত করা, যারা TDS ও TCS কাটে কর্মীদের। সহজ কথায়, আপনি যদি কাউকে কোনও অর্থ প্রদান করেন এবং আইন অনুযায়ী সেই অর্থের উপর কর কেটে সরকারের কাছে জমা দেওয়া আপনার দায়িত্ব হয়, তাহলে আপনার একটি TAN নম্বর থাকা বাধ্যতামূলক।

প্যান ও ট্যানের মধ্যে পার্থক্য

আয়কর বিভাগ প্যান কার্ড এবং ট্যান কার্ড উভয়ই প্রদান করে। দু’টিতেই একটি দশ-অঙ্কের নম্বর থাকে। কিন্তু দুটির ব্যবহার ভিন্ন ভিন্ন। যাঁরা কর প্রদান করেন, তাঁদের প্যান কার্ড থাকা আবশ্যক। কারণ কর প্রদানের সময় তাঁদের এই দশ অঙ্কের নম্বরটি পূরণ করতে হয়। এছাড়াও, সরকার আপনার করা বড় লেনদেনগুলো মূল্যায়ণের জন্য প্যান ব্যবহার করে। অন্যদিকে, যারা কর নিয়ে থাকেন,তাঁদের জন্য ট্যান নম্বর প্রয়োজন। টিডিএস (TDS) সম্পর্কিত সমস্ত নথিতে ট্যান নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্যান কার্ড না থাকলে কী হবে ?

ট্যান নম্বর ছাড়া টিডিএস কর নেওয়া বা জমা করা গুরুতর অপরাধ। ট্যান কার্ড না থাকলে টিডিএস গ্রহণ করবে না আপনার ব্যাঙ্ক। জরিমানাও হতে পারে। আয়কর আইনের ধারা 272BB(1) অনুযায়ী, TAN এর জন্য আবেদন না করলে বা ভুল TAN দিলে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে।

TAN-এর জন্য কীভাবে আবেদন করবেন?

ট্যান (TAN)-এর জন্য আবেদন করা খুবই সহজ। প্যান কার্ডের মতোই, ট্যান কার্ডও অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই আবেদন করা যায়। এর জন্য আপনাকে ফর্ম 49B পূরণ করতে হবে এবং নামমাত্র ফি জমা দিতে হবে। পেমেন্টের মাধ্যম হিসেবে আপনি অনলাইন ক্রেডিট কার্ড, ডিমান্ড ড্রাফট, চেক বা নেট ব্যাঙ্কিং রাখতে পারেন। অনলাইনে ট্যান কার্ড তৈরি করার জন্য, আপনি এনএসডিএল (ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড)-এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। আবেদন করার ১৫ দিনের মধ্যে ট্যান কার্ডটি আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

Follow Us