Career Tips: কম্পিউটার অ্যাপ্লিকেশন, ভূগোল, অঙ্ক— উচ্চ মাধ্যমিকে এই কম্বিনেশন থাকলে কী লাভ হয় জানেন?

Career Tips: কম্পিউটার অ্যাপ্লিকেশন, ভূগোল ও অঙ্ক – এই তিনটি বিষয় একত্রে বেছে নেওয়া ভবিষ্যতের দিক থেকে একটি বুদ্ধিমান সিদ্ধান্ত হতে পারে বলে মনে করেন অনেকে। কেন এই বিষয়গুলি পড়বেন?

Career Tips: কম্পিউটার অ্যাপ্লিকেশন, ভূগোল, অঙ্ক— উচ্চ মাধ্যমিকে এই কম্বিনেশন থাকলে কী লাভ হয় জানেন?

May 09, 2025 | 5:51 PM

কম্পিউটার অ্যাপ্লিকেশন, ভূগোল, অঙ্ক একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে এই সাবজেক্ট কম্বিনেশন নিয়ে পড়ার পরামর্শ দেন অনেকেই। কিন্তু কেন? এই বিষয় নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে কী কী লাভ পাওয়া সম্ভব?

কম্পিউটার অ্যাপ্লিকেশন, ভূগোল ও অঙ্ক – এই তিনটি বিষয় একত্রে বেছে নেওয়া ভবিষ্যতের দিক থেকে একটি বুদ্ধিমান সিদ্ধান্ত হতে পারে বলে মনে করেন অনেকে। কেন এই বিষয়গুলি পড়বেন?

কম্পিউটার অ্যাপ্লিকেশন শেখার মাধ্যমে আপনি প্রোগ্রামিং, সফটওয়্যার, ডেটা প্রসেসিং ইত্যাদি বিষয়ে প্রাথমিক ধারণা পাবেন – যা ভবিষ্যতের প্রায় প্রতিটি পেশায় প্রাসঙ্গিক।

ভূগোল আধুনিক বিশ্বের পরিবেশ, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ ও মানবজীবনের সম্পর্ক বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অঙ্ক যুক্তিবিদ্যা, বিশ্লেষণ ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায়। এটি কম্পিউটার সায়েন্স ও ভূগোল-ভিত্তিক তথ্য বিশ্লেষণে অপরিহার্য।

কী কী লাভ হতে পারে?

GIS (Geographic Information Systems) ও Remote Sensing–এর মতো হাই-ডিমান্ড প্রযুক্তি-ভিত্তিক ক্ষেত্রে দক্ষতা অর্জন সম্ভব।

ডেটা অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মডেলিং এবং সিমুলেশন– এসব ক্ষেত্রে সুযোগ বাড়ে কেরিয়ার গড়ে তোলার।

সরকারি ও বেসরকারি উভয় সেক্টরেই ভূমি ব্যবস্থাপনা, পরিবেশ পর্যালোচনা, নগর পরিকল্পনা, বিপর্যয় ব্যবস্থাপনা প্রভৃতি ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে।

উচ্চ শিক্ষায় কী কী সুযোগ রয়েছে?

পরবর্তীতে স্নাতক স্তরে পড়াশোনার ক্ষেত্রে বেছে নিতে পারেন B.Sc. in Computer Science, Data Science, AI & ML মতো টেকনিক্যাল সাবজেক্ট।

থাকছে B.Sc. in Geography with GIS, Remote Sensing Specialization মতো কোর্স নিয়ে পড়াশোনার সুযোগও।

আবার চাইলে কেরিয়ার গড়তে পারেন B.Tech in Geoinformatics, Environmental Engineering, Urban Planning, Bachelor of Design in Geospatial Design বা Smart City Design নিয়ে পড়াশোনা করেও।

Follow Us