Amitabh Bachchan: ৮৩ বছরে টানা ২৪ ঘণ্টা কাজ! ‘দেরি হলে চাকরি যাবে’, কেন বললেন অমিতাভ?

Kaun Banega Crorepati: বয়স ৮৩, তবু একটুও ক্লান্তি নেই! 'কৌন বনেগা ক্রোড়পতি ১৮'-এর জন্য টানা ২৪ ঘণ্টা কাজ করলেন অমিতাভ বচ্চন। কেন এই বয়সেও কাজ থেকে বিরতি নেননি তিনি? কী বলেথেন বিগ বি?

Amitabh Bachchan: ৮৩ বছরে টানা ২৪ ঘণ্টা কাজ! দেরি হলে চাকরি যাবে, কেন বললেন অমিতাভ?
কী বলেছেন তিনি?

Aug 07, 2026 | 8:55 AM

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) যেন আক্ষরিক অর্থেই এক বিস্ময়ের নাম! বয়স তাঁর ৮৩ ছুঁয়েছে। কিন্তু এই বয়সেও কাজের প্রতি তাঁর যে নিষ্ঠা আর এনার্জি, তা দেখলে অবাক হতে হয়। অনেকেই যখন এই বয়সে পুরোপুরি বিশ্রামে থাকেন, তখন ‘বিগ বি’ টানা ২৪ ঘণ্টা শুট করছেন! হ্যাঁ, ঠিকই শুনছেন। সম্প্রতি নিজের ব্লগে এমনটাই জানিয়েছেন খোদ বলিউড শাহেনশাহ। তাঁর এই রুটিন দেখলে তরুণ অভিনেতারাও হয়তো লজ্জায় পড়ে যাবেন।

সামনেই শুরু হতে চলেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ (KBC 18)। আগামী ১০ অগস্ট থেকে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং সোনি লিভ-এ দেখা যাবে এই জনপ্রিয় শো। আর তারই প্রস্তুতিতে এখন চরম ব্যস্ত অমিতাভ। নিজের ব্লগে তিনি বিস্তারিত লিখেছেন, একদিন সকাল ৭টায় কাজ শুরু করে পরের দিন সকাল ৭টায় সেই কাজ শেষ করেছেন তিনি। টানা ২৪ ঘণ্টা কাজের পর সামান্য বিশ্রাম নিয়েই ফের কেবিসি-র কাজে নেমে পড়তে হবে তাঁকে। বিগ বি তাঁর নিজস্ব স্টাইলে মজার ছলে এও জানিয়েছেন, তিনি যদি ঠিক সময়ে কাজে না পৌঁছন, তবে হয়তো তাঁর চাকরি চলে যাবে! তাই খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েই ফের সকাল সকাল সেটে ছুটতে হবে তাঁকে।

এরই মধ্যে আবার তাঁর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু গুজব ছড়িয়েছিল নেটদুনিয়ায়। কয়েকদিন আগে তাঁর একটি পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়। অনেকেই ভেবেছিলেন, অমিতাভ হয়তো হাসপাতালে ভর্তি হয়েছেন বা তাঁর কোনও অস্ত্রোপচার হয়েছে। কিন্তু এই জল্পনা সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন তিনি। অভিনেতা স্পষ্ট জানিয়েছেন যে, তাঁর আগের পোস্টটি আসলে ফুটবলার লিওনেল মেসি এবং আর্জেন্টিনার হার নিয়ে একটি উদাহরণ মাত্র। অস্ত্রোপচার বা আইসিইউ-র পর বাড়ি ফিরে আসার সময়টা যেমন কঠিন, এখানেও ঠিক তেমনই একটা কঠিন অবস্থার উদাহরণ দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু দর্শকরা ভুল বুঝেছেন। তাঁর কখনও কোনও সার্জারি হয়নি, আর তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

শেষবার তাঁকে পর্দায় ‘ভেট্টাইয়ান’ ছবিতে দেখা গিয়েছে। এখন দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁদের প্রিয় সঞ্চালককে কেবিসি-র হট সিটে দেখার জন্য। বয়সের তোয়াক্কা না করে তিনি যেভাবে ক্যামেরার সামনে দাপিয়ে বেড়াচ্ছেন, তা সত্যিই সবার কাছে এক বিরাট অনুপ্রেরণা। এত কাজের চাপ থাকা সত্ত্বেও তিনি যে তাঁর দর্শকদের সঙ্গে নিয়মিত ব্লগের মাধ্যমে যোগাযোগ রাখেন, সেটাও বেশ প্রশংসার।

Loading...
Unable to load recommendations.
Follow Us