বিনোদ কাম্বলির জীবনের খুঁটিনাটি এবার হাতের মুঠোয়, কোথায় দেখা যাবে?

বিনোদ কাম্বলির জীবন এবার উঠে আসবে ওটিটি প্ল্যাটফর্মে। সম্প্রতি জি ফাইভ তার স্লেট লঞ্চ করল। হিন্দি কনটেন্ট স্লেটে নতুন সিরিজগুলির মধ্যে রয়েছে ‘কাম্বলি’, যা বিনোদ কাম্বলির জীবন থেকে অনুপ্রাণিত; ‘দ্য স্ক্যাম: লিকড’, ‘কফি কিং’, আর. মাধবন সঞ্চালিত ‘জিনা ইসি কা নাম হ্যায় ২.০’।

বিনোদ কাম্বলির জীবনের খুঁটিনাটি এবার হাতের মুঠোয়, কোথায় দেখা যাবে?

|

Jul 28, 2026 | 1:41 PM

বিনোদ কাম্বলির জীবন এবার উঠে আসবে ওটিটি প্ল্যাটফর্মে। সম্প্রতি জি ফাইভ তার স্লেট লঞ্চ করল। হিন্দি কনটেন্ট স্লেটে নতুন সিরিজগুলির মধ্যে রয়েছে ‘কাম্বলি’, যা বিনোদ কাম্বলির জীবন থেকে অনুপ্রাণিত; ‘দ্য স্ক্যাম: লিকড’, ‘কফি কিং’, আর. মাধবন সঞ্চালিত ‘জিনা ইসি কা নাম হ্যায় ২.০’। জনপ্রিয় ‘জি হরর শো’ ফিরছে। এছাড়াও ফিরছে ‘রংবাজ’-এর চতুর্থ সিজন, যেখানে অভিনয় করেছেন মোহিত রায়না ও অরুণোদয় সিং। থাকছে ‘জানওয়ার ২’, যেখানে অভিনয় করছেন ভূবন অরোরা এবং ‘বাকাইতি’-র দ্বিতীয় সিজন, যেখানে রয়েছেন রাজেশ তেলাং ও শিবা চাড্ডা। চলচ্চিত্র তালিকায় রয়েছে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত এবং সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে আসা একাধিক ছবি, যেমন ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’, ‘বান্দর’, ‘ভারত ভাগ্য বিধাতা’, ‘পূজা মেরি জান’, ‘সর্বগুণ সম্পন্ন’ ইত্যাদি।

তেলুগুতে আসছে নিবেদা থমাস অভিনীত ‘শ্রীমতী’, শ্রীকান্ত অভিনীত ‘অবজেকশন মাই লর্ড’, এবং জনপ্রিয় টক শো ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’-এর নতুন সিজন। কন্নড় ভাষায় ফিরছে ‘আয়ানা মানে’-এর নতুন সিজন। পাশাপাশি অরিজিনাল কনটেন্ট তালিকায় যুক্ত হয়েছে ‘বিটকয়েন স্ক্যাম’ এবং ‘অপারেশন বাঙ্গারা’। মালয়ালমে জি ফাইভ নিয়ে আসছে ‘এ কুইন’, ‘মালাবার কাপ’, এবং মালয়ালমের প্রথম স্বাধীন র‍্যাপ ব্যাটল শো ‘কেরালা আন্ডারগ্রাউন্ড’।

বাংলায় দর্শকদের প্রিয় ‘শ্বেতকালী’ এবং ‘লালবাজার’-এর নতুন সিজন নিয়ে ফিরছে জি ফাইভ। পাশাপাশি ‘আলুর দোষ’ ও ‘প্রিয় বন্ধু’-র মতো নতুন অরিজিনাল শো কনটেন্ট তালিকাকে আরও সমৃদ্ধ করবে। শ্বেতকালীর প্রধান মুখ হিসাবে দেখা যাবে ঐন্দ্রিলা সেন-কে। অগাস্টেই শুরু হচ্ছে শুটিং। অঞ্জন দত্তর তত্ত্বাবধানে তৈরি হবে ‘প্রিয় বন্ধু’, যে খবর পেয়ে উচ্ছ্বসিত হবেন অঞ্জনের অনুরাগীরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us