Aamir Khan Kiran Rao: আমির এবং তাঁর প্রাক্তন স্ত্রী কিরণের জীবনে শোকের ছায়া! কী ঘটেছে?

Bollywood: সোশাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে আমির খান ও তাঁর পরিবারের একটি ভিডিয়ো। কী এমন ঘটল যে প্রকাশ্যে এভাবে ভেঙে পড়লেন তাঁরা? অবশেষে সামনে এল আসল সত্যিটা। কী বলেছেন কিরণ?

Aamir Khan Kiran Rao: আমির এবং তাঁর প্রাক্তন স্ত্রী কিরণের জীবনে শোকের ছায়া! কী ঘটেছে?
কী ঘটেছে?

Aug 17, 2026 | 2:36 PM

আমির খান (Aamir Khan) মানেই পর্দায় ম্যাজিক, আর বাস্তব জীবনে একেবারে পারফেক্ট মানুষ। কিন্তু সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় এমন এক দৃশ্য দেখা গেল, যা দেখে চমকে গিয়েছেন অনুরাগীরা। একটি পশু চিকিৎসালয়ের বাইরে প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং ছেলে আজাদকে নিয়ে রীতিমতো বিধ্বস্ত অবস্থায় দেখা গেল সুপারস্টারকে। ক্লিনিকে কী এমন হল যে হাউহাউ করে কেঁদে ফেলল ১৪ বছরের আজাদ? আমির বা কিরণের মুখেই বা কেন এমন শঙ্কার মেঘ? নেটদুনিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে এই ভিডিয়ো। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল সেই মন খারাপ করা খবর।

পরিবারের এক অত্যন্ত আদরের সদস্যকে হারিয়েছেন তাঁরা। মারা গিয়েছে আমির ও কিরণের প্রিয় পোষ্য বিড়াল ‘মিরি’। গত ১৫ অগস্ট, শনিবার ক্লিনিকের বাইরে আমিরের হাতে একটি বিড়াল নিয়ে যাওয়ার খাঁচাও দেখা গিয়েছিল। পরে ইনস্টাগ্রামে মিরির মিষ্টি কিছু ছবি শেয়ার করে এই দুঃসংবাদ দেন খোদ কিরণ রাও। আবেগঘন পোস্টে তিনি লেখেন, “আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গিয়েছে মিরি। এখন ও হয়তো রোদে আরাম করবে আর মনের আনন্দে পাখি আর পোকামাকড় ধরে বেড়াবে। সত্যিই দারুণ একটা বিড়াল ছিল ও।”

মিরি কিন্তু সাধারণ কোনও বিড়াল ছিল না! তার রাজকীয় চালচলন শুনলে অবাক হতে হয়। কিরণের কথায়, শৌখিন গ্লাস থেকে জল খেতে ভালোবাসত সে। আর এক তলা থেকে অন্য তলায় যাওয়ার জন্য মানুষের মতোই দিব্যি লিফট ব্যবহার করত! নরম লোমের এই বিড়াল নাকি রোদ পোহাতে সবচেয়ে বেশি ভালোবাসত। বাড়ির সবার কাছ থেকে আদর আদায় করতেও তার জুড়ি মেলা ভার। জানা গিয়েছে, নিজেদের ফার্ম হাউসেই প্রিয় মিরিকে চিরশান্তিতে সমাহিত করেছেন তাঁরা।


ব্যক্তিগত জীবনের এই চরম মন খারাপের মাঝেই অবশ্য বক্স অফিসে দাপট দেখাচ্ছে আমিরের প্রযোজনায় তৈরি নতুন ছবি ‘বাঁটোয়ারা ১৯৪৭’। দেশভাগের গল্প নিয়ে রাজকুমার সন্তোষী পরিচালিত এবং সানি দেওল, প্রীতি জিন্টা, শাবানা আজমি অভিনীত এই ছবি বেশ প্রশংসিত হচ্ছে। এর সঙ্গেই শোনা যাচ্ছে, আমিরের পরের প্রজেক্ট হতে পারে ‘ললকারা’। ১৯৫২ সালের ঐতিহাসিক ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের ভূমিকায় হয়তো দেখা যাবে তাঁকে। যদিও এখনও এই নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

Loading...
Unable to load recommendations.
Follow Us