Aamir-Gauri age gap: ৬১ বছর বয়সে তৃতীয় বিয়ে আমিরের, স্ত্রী গৌরীর সঙ্গে বয়সের ফারাক কত জানেন?

Gauri Spratt age: আমির খান (Aamir Khan) আবার নতুন করে সংসার শুরু করলেন। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাটের (Gauri Spratt) গলায় মালা দিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। রবিবার মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে বসেছিল এই ছিমছাম বিয়ের আসর। নবদম্পতির বয়সের ফারাক জানেন?

Aamir-Gauri age gap: ৬১ বছর বয়সে তৃতীয় বিয়ে আমিরের, স্ত্রী গৌরীর সঙ্গে বয়সের ফারাক কত জানেন?
গৌরীর বয়স কত?Image Credit source: tv9 network

Jul 07, 2026 | 11:35 AM

আমির খান (Aamir Khan) আবার নতুন করে সংসার শুরু করলেন। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাটের (Gauri Spratt) গলায় মালা দিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। রবিবার মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে বসেছিল এই ছিমছাম বিয়ের আসর। কোনও জাঁকজমক নয়, বরং একেবারে ঘরোয়া মেজাজে আইনি সই করে বিয়ে সারলেন এই তারকা জুটি। আর এই বিয়ের খবর সামনে আসতেই নেটপাড়ায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে তাঁদের বয়সের ব্যবধান নিয়ে। জানেন তাঁদের বয়সের ফারাক কত?

বর্তমানে আমির খানের বয়স ৬১ বছর এবং গৌরীর বয়স ৪৭। অর্থাৎ, নবদম্পতির মধ্যে ১৩ বছরের ফারাক রয়েছে। তবে প্রেমের কাছে যে বয়স যে শুধুই একটা সংখ্যা, তা প্রমাণ করেছেন তাঁরা। তবে এই প্রেম কিন্তু হুট করে হয়নি। তাঁদের পরিচয় প্রায় ২৫ বছরের পুরনো। মাঝে দীর্ঘ সময় যোগাযোগ না থাকলেও, ২০২৪ সালে বেঙ্গালুরুতে আমিরের খুড়তুতো বোন নুজহত খানের মাধ্যমে আবার তাঁদের দেখা হয়। এরপর প্রায় এক বছর গোপনে লং-ডিস্টেন্স রিলেশনশিপে থাকার পর, ২০২৫ সালের মার্চ মাসে নিজের ৬০তম জন্মদিনে গৌরীকে ‘পার্টনার’ হিসেবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির।

আমিরের প্রেমে সাড়া দিয়ে গৌরী নিজের আগের পক্ষের ছেলেকে নিয়ে বেঙ্গালুরু ছেড়ে মুম্বইয়ে চলে আসেন। নিজের হেয়ারকেয়ার কোম্পানির চাকরি ছেড়ে তিনি যোগ দেন ‘আমির খান প্রোডাকশন্স’-এ, যা সম্প্রতি ২৫ বছর পূর্ণ করেছে।

রবিবারের এই ঘরোয়া অনুষ্ঠানে আমিরের প্রথম স্ত্রী রীনা দত্তর দুই সন্তান, ইরা খান এবং জুনায়েদ খান উপস্থিত ছিলেন। এছাড়াও আমিরের জীবনের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন ‘লগান’ পরিচালক আশুতোষ গোয়ারিকর, ‘৩ ইডিয়টস’ খ্যাত রাজকুমার হিরানি এবং অভিনেত্রী এলি আব্রাম।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে রীনা দত্তর সঙ্গে বিচ্ছেদের পর ২০০৫ সালে তিনি বিয়ে করেছিলেন পরিচালক কিরণ রাওকে। ২০২১ সালে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে তাঁরা আলাদা হয়ে যান। তবে বিচ্ছেদ হলেও তাঁদের বন্ধুত্বে কখনও চির ধরেনি। তাঁরা এখনও একসঙ্গে ছেলে আজাদের কো-প্যারেন্টিং করছেন এবং পেশাদার ক্ষেত্রেও যুক্ত রয়েছেন। কিরণের সঙ্গে এই মধুর সম্পর্কের আবহেই এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন আমির, যেখানে তাঁর নতুন সঙ্গী হলেন গৌরী স্প্র্যাট।

Follow Us