Abhishek Bachchan and Aishwarya Rai: অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স? ক্যামেরার সামনেই যা ধরে পড়ে গেল

Abhishek Bachchan Aishwarya Rai Divorce Rumours: বলিউডের তাবড় তারকারা হাজির ছিলেন সেই অনুষ্ঠানে। তবে সবার নজর কেড়ে নেন বচ্চন দম্পতি। লাল রঙের শাড়িতে ঐশ্বর্য ও কালো ট্র্যাডিশনাল জ্যাকেটে অভিষেক যখন ক্যামেরার সামনে পোজ দিতে দাঁড়ান, তখন যেন পুরনো দিনের রোম্যান্টিক বলিউডের ছবি ফিরে আসে।

Abhishek Bachchan and Aishwarya Rai: অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স? ক্যামেরার সামনেই যা ধরে পড়ে গেল

|

Nov 06, 2026 | 1:27 PM

বিগত বেশ কিছুদিন ধরে বলিপাড়ার অন্দরমহলে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিবাহবিচ্ছেদ নিয়ে কানাঘুষো ও জল্পনার অন্ত ছিল না। তবে সমস্ত গুঞ্জনকে এক ফুৎকারে উড়িয়ে দিয়ে ক্যামেরার সামনে হাজির হলেন এই তারকা দম্পতি। ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে একসঙ্গে হাত ধরে প্রবেশ করে অনুরাগীদের সমস্ত জল্পনার অবসান ঘটালেন অভিষেক-ঐশ্বর্য!

গত বৃহস্পতিবার রাতে মুম্বইয়ে অনুষ্ঠিত মণীশ মালহোত্রার জমকালো দীপাবলি পার্টিতে চাঁদের হাট বসেছিল। করিনা কাপুর খান, সইফ আলি খান, অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না, মাধুরী দীক্ষিত, কাজল থেকে শুরু করে করণ জোহর— বলিউডের তাবড় তারকারা হাজির ছিলেন সেই অনুষ্ঠানে। তবে সবার নজর কেড়ে নেন বচ্চন দম্পতি। লাল রঙের শাড়িতে ঐশ্বর্য ও কালো ট্র্যাডিশনাল জ্যাকেটে অভিষেক যখন ক্যামেরার সামনে পোজ দিতে দাঁড়ান, তখন যেন পুরনো দিনের রোম্যান্টিক বলিউডের ছবি ফিরে আসে।

পার্টির রেড কার্পেটে পাপারাৎজির ক্যামেরার সামনে একে অপরের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দু’জনকে। সেই সময় ঐশ্বর্যর দিকে তাকিয়ে অভিষেককে লাজুক হাসতেও দেখা যায়। তাঁদের এই মিষ্টি রসায়ন এবং চোখে চোখ রেখে উষ্ণ হাসির মুহূর্তগুলো নিমেষেই ক্যামেরাবন্দি হয়ে যায়।

পাপারাৎজির শেয়ার করা সেই ভিডিয়ো বা ছবির নিচে অনুরাগীদের উপচে পড়া কমেন্টই বলে দেয় এই জুটির জনপ্রিয়তা কতটা। এক নেটিজেন লিখেছেন, “ওদের দিকে তাকান! কত সুন্দর লাগছে।” অন্য এক নেটিজেন মন্তব্য করেছেন, “ওঁদের একসঙ্গে উজ্জ্বল দেখাচ্ছে দেখে আমার খুব ভালো লাগছে।” অন্য এক ভক্ত লিখেছেন, “চোখ ফেরাতে পারছি না। ঐশ্বর্যকে দারুণ লাগছে।” আরেকজনের মন্তব্য, “অনেক দিন পর ঐশ্বর্যর মুখে এই খুশির ঝিলিক দেখা গেল।”

এদিনের পার্টিতে ঐশ্বর্যর পরনে ছিল একটি সুন্দর লাল রঙের শাড়ি, যার সঙ্গে চওড়া সোনালি জরির কাজ করা পাড় তাঁর রূপ বাড়িয়ে দিয়েছিল দ্বিগুণ। পোশাকের সঙ্গে মানানসই কুন্দনের গহনা, লাল চুড়ি ও গাঢ় লাল লিপস্টিকে তাঁকে মোহময়ী দেখাচ্ছিল। অন্যদিকে, অভিষেক পরেছিলেন জমকালো টেক্সচার্ড কালো এথনিক জ্যাকেট, কালো ট্রাউজার্স ও চশমা।

উল্লেখ্য, ২০০৭ সালের ২০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক ও ঐশ্বর্য। তার আগে ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ সিনেমার সেটে প্রথম তাঁদের দেখা হয়েছিল। এরপর ‘কুছ না কহো’, ‘উমরাও জান’, ‘গুরু’ এবং ‘ধুম ২’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এই জুটি। ২০১১ সালে তাঁদের কোল আলো করে আসে কন্যা আরাধ্যা। ১৯ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনে তাঁদের সম্পর্ক নিয়ে নানা কথা শোনা গেলেও, দীপাবলির এই রাতে তাঁদের একঝলক রোম্যান্স প্রমাণ করে দিল সমস্ত দূরত্ব ও গুঞ্জনকে পেছনে ফেলে তাঁরা কতটা শক্তহাতে ধরে রেখেছেন নিজেদের সম্পর্ক।

Loading...
Unable to load recommendations.
Follow Us