AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিষেকের গোপনে ছবি তোলাই কাল! লাল জামা পরে তেড়ে এলেন কে?

Abhishek Bachchan: অভিষেক বচ্চনকে নিয়ে আলোচনার শেষ নেই-- ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙার গুঞ্জন তুঙ্গে। এ সবের মধ্যে ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি। না, তিনি কিছু করেননি। তাও কেন তাঁকে নিয়ে সমালোচনা? মুম্বইয়ে পাপারাৎজির চল আজকের না।

অভিষেকের গোপনে ছবি তোলাই কাল! লাল জামা পরে তেড়ে এলেন কে?
অভিষেকের কাছে ঘেঁষতে গিয়েই বিপত্তি
| Updated on: Sep 01, 2024 | 7:15 PM
Share

অভিষেক বচ্চনকে নিয়ে আলোচনার শেষ নেই– ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙার গুঞ্জন তুঙ্গে। এ সবের মধ্যে ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি। না, তিনি কিছু করেননি। তাও কেন তাঁকে নিয়ে সমালোচনা? মুম্বইয়ে পাপারাৎজির চল আজকের না। তারকাদের বিভিন্ন সময়ে ফ্রেমবন্দি করে থাকেন এই প্যাপসরা। সেই রীতি বজায় রেখেই এ দিন অর্থাৎ রবিবার অভিষেকের ছবি তুলতে হাজির হন একদল পাপারাৎজি। সামনে এসে পোজ দেওয়া তো দূরের কথা, উপরন্তু তাঁর ছবি তোলা হচ্ছে দেখেই ছুটে আসেন লাল জামা পরা এক বয়স্ক ভদ্রলোক, যিনি অভিষেকের পরিচিত বলেই দাবি অধিকাংশের। শুধু কি তাই, আঙুল তুলে শাসাতেও দেখা যায় তাঁকে। যদিও অভিষেকের এই সবে ভ্রূক্ষেপ নেই। বরং এই সব কিছুকেই পাত্তা না দিয়ে তাঁকে দেখা যায় সোহা গন্তব্যের উদ্দেশে রওনা দিতে।

এই ঘটনায় দ্বিধাবিভক্ত নেটিজেনরা। কেউ বলছেন, “ঠিকই তো করেছেন। ব্যক্তিগত মুহূর্ত তুলবেই বা কেন? তারকা বলে কি তাঁদের কোনও কিছু নিজেদের হয় না?” যদিও পাল্টা মতও এসেছে। তাঁদের দাবি, “তারকা বলেই তো তাঁদের নিয়ে হাইপ। না হলে ক্যামেরা তো হাজির হত না। ছবি তুলতে চান না সেটা তো ভাল ভাবেই বলা যেত। এরকম ব্যবহার করার মানে কী?” অনেকে আবার ওই লাল জামা পরা ব্যক্তিকে মস্করা করে বলেছেন, জয়া বচ্চনের ভাই! পাপারাৎজি দেখলে তিনিও যে এরকমটাই করে থাকেন অধিকাংশ সময়, সে কথাই মনে করিয়ে দিয়েছেন তাঁরা।

দেখুন সেই ভিডিয়ো…

Follow Us