অসুস্থ! হাসপাতালে অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, এখন কেমন আছেন?

সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়। এই মুহূর্তে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। টিভি নাইন বাংলাকে অভিনেতার মেয়ে মধুবন্তী মুখোপাধ্যায় জানালেন, ''আজকে অ্যাঞ্জিওগ্রাম করে দেখা হবে, পরিস্থিতি কী। তারপর সেই অনুযায়ী চিকিত্‍সা করা হবে। এমনিতে বাবা কথাবার্তা বলছেন।''

অসুস্থ! হাসপাতালে অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, এখন কেমন আছেন?

|

Jul 14, 2026 | 3:26 PM

সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়। এই মুহূর্তে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। টিভি নাইন বাংলাকে অভিনেতার মেয়ে মধুবন্তী মুখোপাধ্যায় জানালেন, ”আজকে অ্যাঞ্জিওগ্রাম করে দেখা হবে, পরিস্থিতি কী। তারপর সেই অনুযায়ী চিকিত্‍সা করা হবে। এমনিতে বাবা কথাবার্তা বলছেন।”

নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েছিলেন। অগাস্ট মাস থেকে একটা ছবির শুটিং করার কথা অভিনেতার। সম্প্রতি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের একটা নতুন ছবির ঘোষণা হয়েছে। সেখানে যিশু সেনগুপ্ত, টোটা রায়চৌধুরীর সঙ্গেই সুমন্ত মুখোপাধ্যায়ের কাজ করার কথা রয়েছে। পরিচালক ঋতুপর্ণ ঘোষের একাধিক ছবিতে অভিনয় করেছেন এই বর্ষীয়ান অভিনেতা। শুধু ছবিতে নয়, একাধিক ধারাবাহিকে কাজ করতে দেখা গিয়েছে অভিনেতাকে। সুমন্তর হঠাত্‍ অসুস্থতার কারণে, টলিপাড়ায় তাঁর পরিচিতরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

সম্প্রতি অভিনেতা রাজেশ শর্মা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হয়। হাসপাতালেই তাঁর চিকিত্‍সা চলছে বেশ কিছুদিন ধরে। এক সপ্তাহ হয়ে গেলেও, হাসপাতাল থেকে ছাড়া পাননি রাজেশ। রাজেশ অসুস্থ হয়ে পড়ার আগে হায়দরাবাদে শুটিং করছিলেন। অভিনেতার সুগার বেড়ে গিয়ে বিপত্তি ঘটে। কলকাতা শহরে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। টলিপাড়ায় তাঁর পরিচিতরা যেমন পাশে ছিলেন, তেমনই প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় ফোন করে চিকিত্‍সকের সঙ্গে কথা বলেন। সুমন্তর ক্ষেত্রেও টলিপাড়ায় তাঁর সহকর্মীরা দ্রুত আরোগ্য কামনা করছেন।

Follow Us