কঙ্গনার উলট পূরাণ! শাহরুখ পুত্র আরিয়ানের প্রতি এ কেমন ব্যবহার নায়িকার?

Kangana Ranaut: গত এক বছরে অভিনেত্রী কঙ্গনা রানাওতকে নিয়ে কম বিতর্ক হয়নি। কিন্তু শত বিতর্কের পরেও বার বার সরব হয়েছেন অভিনেত্রী। বিশেষত স্বজনপোষণ নিয়ে বার বার স্বর তুলেছেন অভিনেত্রী তথা মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা। নিজের বাক্যবাণে বার বার বিঁধেছেন করণ জোহার থেকে আলিয়া ভাটকে।

কঙ্গনার উলট পূরাণ! শাহরুখ পুত্র আরিয়ানের প্রতি এ কেমন ব্যবহার নায়িকার?

| Edited By: উত্‍সা হাজরা

Nov 21, 2024 | 4:28 PM

গত এক বছরে অভিনেত্রী কঙ্গনা রানাওতকে নিয়ে কম বিতর্ক হয়নি। কিন্তু শত বিতর্কের পরেও বার বার সরব হয়েছেন অভিনেত্রী। বিশেষত স্বজনপোষণ নিয়ে বার বার স্বর তুলেছেন অভিনেত্রী তথা মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা। নিজের বাক্যবাণে বার বার বিঁধেছেন করণ জোহার থেকে আলিয়া ভাটকে। এবার মান্ডির সাংসদের কণ্ঠে উলট পূরাণ। শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের প্রশংসায় পঞ্চমুখ নায়িকা। নিজের আনন্দ ভাগ করে নিলেন সমাজমাধ্যমের পাতায়।

কিছু দিন আগে অবধি স্বজনপোষণ বা নেপটিজম নিয়ে সোচ্চার হয়েছিলেন তিনি। কিন্তু শাহরুখ পুত্রের ডেবিউ নিয়ে খুবই খুশি তিনি। কেন আচমকা নায়িকার সুর বদল? আসলে কঙ্গনা খুশি হয়েছেন এইটা ভেবে আরিয়ান তাঁর বাবার মতো অভিনয় জীবন বেছে নেননি। বরং সিদ্ধান্ত নিয়েছেন ক্যামেরার পিছনে কাজ করার। ২০২৫ সালে নেটফ্লিক্সে মুক্তি পাবে আরিয়ান পরিচালিত ওয়েব সিরিজ। সেই সুখবর শাহরুখ নিজেই তাঁর এক্স হ্যান্ডেলে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই সিরিজটি প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখের রেড চিলিজ এন্টারটেনমেন্ট।

পরিচালক আরিয়ানের অভিষেকের খবর ভাগ করে নিয়ে কঙ্গনা নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে লেখেন, “এটা একটা দারুণ ব্যাপার যে ফিল্মি পরিবারের সন্তানরা শুধুমাত্র মেকআপ করা, ওজন কমানো, সাজগোজ করে পুতুল সাজা এবং নিজেদের অভিনেতা-অভিনেত্রী ভাবা ছাড়াও আরও কিছু করছে। এই সময়ের দাবি মেনে আমাদের সমবেতভাবে ভারতীয় সিনেমার গুণমান আরও বৃদ্ধি করা প্রয়োজন। যাঁদের কিছু করার সামর্থ রয়েছে তাঁরা বেশিরভাগ সময়ই সহজ রাস্তা বেছে নেন। ক্যামেরার নেপথ্যে আমাদের আরও মানুষ দরকার। আরিয়ান খান যে এই স্বল্প চেনা পথটি বেছে নিয়েছেন তা দেখে ভালো লাগছে। পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে তাঁর প্রথম কাজ দেখার অপেক্ষায় রইলাম।”

Follow Us