গভীর রাতে জীবন শেষ করতে ঘুমের ওষুধ খেয়ে ভিডিও করেন মৌলী, তারপর…

২৯ মে গভীর রাতের ঘটনা। বেহালায় থাকেন মৌলী দত্ত। তাঁর বাড়ি কাটোয়াতে। ডিপ্রেশনে ভুগছেন বেশ কিছুদিন ধরে। তবে তাঁর সমাজ মাধ্যমের পোস্ট দেখে বোঝার উপায় নেই সেই কথা। TV9 বাংলাকে মৌলী জানালেন, ''আমি 'পরিণীতা' ধারাবাহিকে কাজ করছি। তবে মাসে দু'-তিন দিনের বেশি ডেট লাগে না আমার সেই ধারাবাহিকে। ১১ বছর ধরে কাজ করছি। কিছু মাস আগে থেকে কাজের পরিমাণ একেবারে কমে গিয়েছে।

গভীর রাতে জীবন শেষ করতে ঘুমের ওষুধ খেয়ে ভিডিও করেন মৌলী, তারপর...

|

May 31, 2026 | 6:49 PM

২৯ মে গভীর রাতের ঘটনা। বেহালায় থাকেন মৌলী দত্ত। তাঁর বাড়ি কাটোয়াতে। ডিপ্রেশনে ভুগছেন বেশ কিছুদিন ধরে। তবে তাঁর সমাজ মাধ্যমের পোস্ট দেখে বোঝার উপায় নেই সেই কথা। TV9 বাংলাকে মৌলী জানালেন, ”আমি ‘পরিণীতা’ ধারাবাহিকে কাজ করছি। তবে মাসে দু’-তিন দিনের বেশি ডেট লাগে না আমার সেই ধারাবাহিকে। ১১ বছর ধরে কাজ করছি। কিছু মাস আগে থেকে কাজের পরিমাণ একেবারে কমে গিয়েছে। পরিচিত প্রযোজনা সংস্থার সকলেই বলেন, কাজ থাকলে জানাবেন। তবে কাজ সেরকমভাবে পাচ্ছি না। এত বছর এখানে কাজ করার পর, রিসেপশনিস্ট হয়ে যাওয়া বা অন্য কোনও পেশায় কাজ করা আমার পক্ষে মুশকিল। তাই ডিপ্রেশনে ছিলাম। সেদিন রাতে বন্ধুদের কারও সাড়া পাইনি। মনে হচ্ছিল, পৃথিবীতে কেউ নেই আমার জন্য। আমার কাছে অ্যাংজাইটি কমানোর ওষুধ, ঘুমের ওষুধ ছিল। সেদিন রাতে তাই খেয়েই জীবন শেষ করে দিতে চেয়েছিলাম।”

২৯ মে কিছু বন্ধুর সঙ্গে দেখা করার কথা ছিল মৌলীর। তাঁর দাবি, বন্ধুরা সেদিন সময় বের করতে পারেননি মৌলীর জন্য। সেই মুহূর্তে মৌলীর অভিমানের মাত্রা চরমে পৌঁছায়। তিনি বললেন, ”আমি সিঙ্গল। বন্ধুদের সঙ্গেই মজা করে সময় কাটাতে পছন্দ করি। সেই রাতে ওঁরা কেউ সাড়া দিচ্ছে না দেখে আমি কেমন একটা হয়ে গিয়েছিলাম। ঘুমের ওষুধ খেয়ে একটা ভিডিও করে পাঠাই বন্ধুদের। তাঁরা জানতে পারে। সেই দেখে বেশিরভাগ বন্ধুই আসেনি। শুধু একজন বন্ধু গভীর রাতে পুলিশ নিয়ে আসে। পুলিশ এসে আমাকে পর্ণশ্রী থানায় নিয়ে যায়। প্রশাসনের কাছে আমার প্রশ্ন, ‘যখন আমার চিকিত্‍সার প্রয়োজন ছিল, তখন সেটা না করে আগে তারা আমার বয়ান নিচ্ছিল, এটা কীরকম ব্যাপার?’ পরে আমাকে সরকারি হাসপাতালে পাঠানো হয়। একদিন চিকিত্‍সা চলার পর, আমি বাড়ি চলে এসেছি। আজকে অপেক্ষাকৃত ভালো আছি। মৌলী প্রথমে বাড়িতে বিষয়টা না জানালেও, এখন তাঁরা জানতে পেরেছেন।

মৌলী আর্টিস্টস ফোরামের সদস্য। সেই সংগঠন থেকে কেউ কি খোঁজ নিয়েছেন? অভিনেত্রীর উত্তর, ”এখনও পর্যন্ত কেউ খোঁজ নেননি।”

Follow Us