‘কুৎসিত অভিনয় করেন, তা-ও কাস্ট করে তেল মারা হয়েছে’, বিস্ফোরক রূপা

নাম না করে এক অভিনেত্রীকে খোঁচা দিলেন রূপালী ভট্টাচার্য। রূপালী তাঁর সমাজ মাধ্যমে লিখেছেন, ''উনি অতিব কুৎসিত অভিনয় করেন। তারপরেও একের পর এক ছবিতে, ধারাবাহিকে ওঁকে কাস্ট করে তেল মেরে যাওয়া হয়েছে। আর পেশাদার যোগ্য শিল্পীদের পেটে লাথি মারা হয়েছে। কারণ ওঁর বিশেষ বন্ধুদের সবাই একটু বেশি “বিশ্বাস” করেছিল।''

কুৎসিত অভিনয় করেন, তা-ও কাস্ট করে তেল মারা হয়েছে, বিস্ফোরক রূপা

|

Jun 16, 2026 | 4:51 PM

নাম না করে এক অভিনেত্রীকে খোঁচা দিলেন রূপালী ভট্টাচার্য। রূপালী তাঁর সমাজ মাধ্যমে লিখেছেন, ”উনি অতীব কুৎসিত অভিনয় করেন। তারপরেও একের পর এক ছবিতে, ধারাবাহিকে ওঁকে কাস্ট করে তেল মেরে যাওয়া হয়েছে। আর পেশাদার যোগ্য শিল্পীদের পেটে লাথি মারা হয়েছে। কারণ ওঁর বিশেষ বন্ধুদের সবাই একটু বেশি “বিশ্বাস” করেছিল।” রূপালী কোনও নাম না করলেও, তাঁকে সমর্থন করে সমাজ মাধ্যমে যেসব মন্তব্য করেছেন টলিপাড়ার কিছু মুখ, তাতে দর্শকরা অনেকে বুঝতে পেরেছেন, কার কথা বলা হচ্ছে।

রূপালী ‘বিশ্বাস’ শব্দটি ব্যবহার করেছেন বলেই, একজন প্রশ্ন করেছেন, ‘আপনি কি অরূপ বিশ্বাস বা স্বরূপ বিশ্বাস ঘনিষ্ঠ কোনও অভিনেত্রীর কথা বলছেন?’ সরাসরি নাম করতে চাননি রূপালী। লক্ষণীয় রাজ্যে ৪মে সরকার বদলের পর থেকে মুখ খুলছেন অনেকে। অভিনেতা-অভিনেত্রী থেকে টেকনিশিয়ানরা ব্যক্ত করেছেন, কীভাবে ‘দাদাগিরি’ করে, হুমকি দিয়ে, ভয় দেখিয়ে তাঁদের কাজ করতে দেওয়া হতো না। একজন মেকআপ শিল্পী প্রশাসনের কাছে অভিযোগ করেছেন স্বরূপ বিশ্বাস সম্পর্কে।

নাম প্রকাশে অনিচ্ছুক টলিপাড়ার এক অভিনেত্রী টিভি নাইন বাংলাকে বললেন, ”এ কথা অস্বীকার করার উপায় নেই, আগের সরকারের মন্ত্রী বা নামী মুখদের ঘনিষ্ঠ কাউকে-কাউকে অভিনয়ের দুনিয়ায় দেখা গিয়েছে। একজন অভিনেত্রী একের পর এক ছবি পেয়েছেন। আর একজন অভিনেত্রী, ছবি প্রযোজনা করার পাশাপাশি নিজে সেই ছবিতে অভিনয় করেছেন। ছবির প্রচারে তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক জড়িয়ে ছিলেন। তবে এমন ধরনের ঘটনা এবার কমবে, তা আঁচ করা যায়।”

Follow Us