‘বাঁচাও বাঁচাও’, আদৃত না থাকলে অকালে প্রাণ যেত এই জনপ্রিয় নায়িকার!

Adrit Roy: আদৃত রায়ের জনপ্রিয়তার সীমা নেই। আমজনতার কাছে তিনি হিরো। তবে জানেন কি, বাস্তব জীবনেও আদৃত হিরোইক কাজ করেছিলেন অতীতে? বাঁচিয়েছিলেন এক জনপ্রিয় অভিনেত্রীকে। কে তিনি?

বাঁচাও বাঁচাও, আদৃত না থাকলে অকালে প্রাণ যেত এই জনপ্রিয় নায়িকার!
আদৃত না থাকলে অকালে প্রাণ যেতে পারত এই জনপ্রিয় নায়িকার!

May 11, 2024 | 7:44 PM

আদৃত রায়ের জনপ্রিয়তার সীমা নেই। আমজনতার কাছে তিনি হিরো। তবে জানেন কি, বাস্তব জীবনেও আদৃত হিরোইক কাজ করেছিলেন অতীতে? বাঁচিয়েছিলেন এক জনপ্রিয় অভিনেত্রীকে। কে তিনি? কী করেছিলেন আদৃত? ঘটনা শেয়ার করেছেন আদৃত নিজেই। ২০১৮ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় মুক্তি পেয়েছিল ছবি ‘নূরজাহান’। ওই ছবিতে নূরের চরিত্রে দেখা গিয়েছিল আদৃত রায়কে। ওদিকে জাহানের চরিত্রে দেখা গিয়েছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরীকে।

আদৃত জানান, ছবিতে একটি দৃশ্য ছিল যেখানে আদৃত জলে ঝাঁপ দেবেন। দেখানো হবে তিনি সাঁতার জানেন না। তাঁকে বাঁচাতে ঝাঁপ দেবেন পূজা। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবেন আদৃত। আর তখনই আবির্ভাব হবে পূজার। আদৃতের কথায়, “আমি দেখলাম পূজা জলে ঝাঁপ দিয়ে আচমকাই বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে। আমি তো বুঝতে পারছি না। সংলাপটা তো আমার ছিল। ও কেন এই সংলাপ বলতে শুরু করে দিল? অবাক হয়ে যাচ্ছিলাম।” হঠাৎই আদৃত বুঝতে পারেন, অভিনয় নয়, সত্যিই ডুবে যাচ্ছেন সাঁতার না জানা পূজা। কোনওমতে রক্ষা করেন তাঁকে! ভাগ্যিস! নয়তো সলিলসমাধি হয়ে যেতে পারত সুন্দরী নায়িকার।
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন আদৃত। তাঁর জনপ্রিয়তাও আকাশছোঁয়া। গত ৯ মে কৌশাম্বী চক্রবর্তীকে বিয়ে করেছেন তিনি। আজ অর্থাৎ শবিবার তাঁর রিসেপশন।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us