
সন্তানদের নিয়ে সব মা-বাবাই কম বেশি সচেতন থাকেন। তবে কোথাও গিয়ে যেন সেলেবদের মধ্যে সেই সচেতনা খানিক বেশি হবে বলেই একশ্রেণি মনে করে থাকেন। সে সন্তানের জন্মের দিনক্ষণ হোক কিংবা তার নাম রাখা। প্রতিটা পদক্ষেপে তাঁরা বিচক্ষণতার সঙ্গেই সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে সবক্ষেত্রে কি সত্যি সব সেলেব এতটা সচেতনতা মেনে চলেন? হয়তো নয়। তাঁদের চোখে তাঁদের জীবনটাই তো সাধারণ, স্বাভাবিক। ফলে সন্তানকে নিয়ে বাড়তি কোনও চিন্তা না রেখেই মনে যা এসেছিল, তাই করেছিলেন অনিল কাপুর। যা শুনে রীতিমত চমকে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। ঠিক কী করেছিলেন অনিল কাপুর?
একবার কথা প্রসঙ্গে অমিতাভ বচ্চনকে তিনি জানিয়েছিলেন মেয়ে সোনম কাপুরের নাম রেখেছিলেন এই নামের অর্থ একপ্রকার না জেনেই। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। যা শুনে চমকে গিয়েছিলেন অমিতাভ। প্রশ্ন করেছিলেন, এটা সত্যি?
উত্তরে অনিল কাপুর জানিয়েছিলেন, তিনি একটি ছবির শুটিং-এ লাদাখে ছিলেন। সেখানে একটি মেয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। নাম সোনম। অমিতাভকে অনিল কাপুর বলেন, খুব ভাল ছিল মেয়েটি। তখন সোনম হওয়ার মুখে। সেই মিষ্টি মেয়েটিকে আমার পছন্দ হয়। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার যদি একটি মেয়ে হয়, তবে আমি তার নাম রাখব সোনম। লাদাখে সোনম কথার অর্থ লাকি। মানে ভাগ্যবান। শুনে অবাক অমিতাভ, তিনি প্রশ্ন করেন মেয়ের নাম রাখলে আর জানলে না, যে সেই নামের অর্থ গোল্ড, অর্থাৎ ‘সোনা’। অনিল কাপুর খুব মজা করেই বলেছিলেন, তিনি নাম নিয়ে ওতো ভাবেননি। তাতেই বিগ বি-র প্রশ্ন, মেয়ের নাম রাখলে আর জানলেই না যে তার অর্থ কি? অর্থ না জেনে কি তেউ কারও নাম রাখে?