Dadasaheb Phalke Award: দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অনন্ত নাগ, অভিনেতাকে কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

Anant Nag Dadasaheb Phalke Award: প্রায় পাঁচ দশক দীর্ঘ অভিনয় জীবনে মূলধারার বাণিজ্যিক সিনেমার পাশাপাশি সমান্তরাল ধারা বা ‘আর্ট হাউস’ চলচ্চিত্রেও নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন অনন্ত নাগ। বিশেষ করে কন্নড় সিনেমার অন্যতম পুরোধা হিসেবে পরিচিত হলেও হিন্দি, মারাঠি, তেলুগু ও মালায়লাম চলচ্চিত্রেও তাঁর অবদান অনস্বীকার্য।

Dadasaheb Phalke Award: দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অনন্ত নাগ, অভিনেতাকে কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

|

Sep 16, 2026 | 6:55 PM

ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৪’-এ সম্মানিত করা হল প্রবীণ অভিনেতা অনন্ত নাগকে। বর্ষীয়ান এই অভিনেতার এই বিরল অর্জনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “কিংবদন্তি অনন্ত নাগজিকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হওয়ায় অনেক শুভেচ্ছা। কয়েক দশক ধরে তাঁর সাবলীল অভিনয়, অসাধারণ বহুমুখী প্রতিভা ও মেধা ভারতীয় সিনেমায়, বিশেষ করে কন্নড় চলচ্চিত্রে এক গভীর ছাপ ফেলে গিয়েছে। প্রতিটি চরিত্রেই তিনি ফুটিয়ে তুলেছেন দুর্লভ গভীরতা ও বাস্তবতা। একজন সত্যিকারের মহান শিল্পীর জন্য এটি অত্যন্ত প্রাপ্য এক সম্মান।”

প্রায় পাঁচ দশক দীর্ঘ অভিনয় জীবনে মূলধারার বাণিজ্যিক সিনেমার পাশাপাশি সমান্তরাল ধারা বা ‘আর্ট হাউস’ চলচ্চিত্রেও নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন অনন্ত নাগ। বিশেষ করে কন্নড় সিনেমার অন্যতম পুরোধা হিসেবে পরিচিত হলেও হিন্দি, মারাঠি, তেলুগু ও মালায়লাম চলচ্চিত্রেও তাঁর অবদান অনস্বীকার্য।

সপ্তম দশকের সমান্তরাল ধারা চলচ্চিত্রের অন্যতম মুখ হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগালের হাত ধরে ‘অঙ্কুর’, ‘নিশান্ত’, ‘ভূমিকা’ এবং ‘কোন্দুরা’-র মতো কালজয়ী আর্ট-হাউস ছবিতে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

স্বাভাবিক অভিনয়শৈলী এবং সূক্ষ্ম অভিব্যক্তিই ছিল তাঁর সবচেয়ে বড় শক্তি। পরবর্তীতে তাঁর ভাই শঙ্কর নাগের পরিচালনায় আর কে নারায়ণের বিখ্যাত কাল্পনিক চরিত্র অবলম্বনে নির্মিত জনপ্রিয় দূরদর্শন ধারাবাহিক ‘মালগুডি ডেজ’-এ নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যান অনন্ত নাগ। অভিনয় জগতের পাশাপাশি তিনি কর্ণাটকের রাজনীতিতেও দীর্ঘ সময় সক্রিয়ভাবে কাজ করেছেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us