ফের কাঠগড়ায় অরিন্দম,বিস্ফোরক অভিযোগ আরও এক টলি অভিনেত্রীর

Arindam Sil: আরজি কর কাণ্ডের পর টলিপাড়ার অন্দরও সরগরম। পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন স্টুডিয়োপাড়ার এক নায়িকা। পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে মহিলা কমিশনের দ্বারস্থা হয়েছিলেন নবীন প্রজন্মের এক অভিনেত্রী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক অভিযোগ অরিন্দমের বিরুদ্ধে।

ফের কাঠগড়ায় অরিন্দম,বিস্ফোরক অভিযোগ আরও এক টলি অভিনেত্রীর

| Edited By: উত্‍সা হাজরা

Sep 14, 2024 | 7:04 PM

আরজি কর কাণ্ডের পর টলিপাড়ার অন্দরও সরগরম। পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন স্টুডিয়োপাড়ার এক নায়িকা। পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে মহিলা কমিশনের দ্বারস্থা হয়েছিলেন নবীন প্রজন্মের এক অভিনেত্রী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক অভিযোগ অরিন্দমের বিরুদ্ধে। ২০১৭ সালের ঘটনা নিয়ে বছর তিনেক বাদে ২০২০ সালে মুখ খুলেছিলেন অভিনেত্রী। বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর উইমেন-এ লিখিত অভিযোগ দায়ের করলেন সেই অভিনেত্রী। অভিনেত্রী জানিয়েছেন, প্রয়োজন পড়লে পুলিশের কাছেও যেতেও প্রস্তুত ছিলেন তিনি। সেই অভিনেত্রী জানিয়েছেন বেশ কয়েক বছর আগে স্ক্রিপ্ট রিডিং সেশনের জন্য গিয়েছিলেন তিনি। তখনই আচমকাই তাঁকে জাপটে ধরনে অরিন্দম। তখনই অস্বস্তিতে পড়ে যান অভিনেত্রী।

এ প্রসঙ্গে TV9 বাংলাকে অরিন্দম কী বললেন? পরিচালক বলেন, “এই কথা উঠেছিল ২০২০ সালের জানুয়ারিতে। ২০১৭ সালে আমার অফিসে একবার একটা মিটিং করতে এসেছিলেন আমার প্রযোজিত একটি সিরিয়ালে অভিনয় করার জন্য। পরবর্তীকালে ২০১৮ সালে সেই সিরিয়ালে কাজও করেছেন। অফিসে লোকজন ছিল। আমার স্ত্রী ও এসেছিলেন। সম্পূর্ণ অসত্য আরোপ। এই বিষয় নিয়ে উভয় পক্ষই অনেক কথা বলেছে আগে। বর্তমানে আমার কাছে যদি অফিসিয়াল কোনও বিবৃতি আসে তখন তার উত্তর দেব এটুকুই বলতে পারি।” এর আগে TV9 বাংলাকে দেওয়া সাক্ষাত্‍কারে পরিচালকের সঙ্গী শুক্লা দাস জানিয়েছিলেন পরিচালককে ফাঁসানো হচ্ছে। পুরো বিষয়টিই তাঁদের কাছে পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। এই বিতর্ক এবার কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার।

 

 

Follow Us