AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anupam Roy: বাবা হলেন অনুপম রায়, স্ত্রী প্রশ্মিতার কোল জুড়ে ছেলে এল নাকি মেয়ে?

Anupam Roy Father: ২০২৪ সালের মার্চ মাসে একেবারে ছিমছাম আয়োজনে, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আইনি ও সামাজিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অনুপম রায় ও প্রস্মিতা পাল। পেশাগত জগতে সুরের টানেই প্রথম আলাপ দু’জনের।

Anupam Roy: বাবা হলেন অনুপম রায়, স্ত্রী প্রশ্মিতার কোল জুড়ে ছেলে এল নাকি মেয়ে?
| Updated on: Aug 17, 2026 | 4:47 PM
Share

বাবা হলেন বাংলা গানের জনপ্রিয় গায়ক ও সুরকার অনুপম রায়। সোমবার তাঁর স্ত্রী, গায়িকা প্রশ্মিতা পালের কোল আলো করে এল ফুটফুটে এক পুত্রসন্তান। Tv9Bangla-কে অনুপম জানিয়েছেন মা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন। জীবনের এই নতুন এবং বিশেষ অধ্যায়ে পা রেখে সোশ্যাল মিডিয়ায় নিজেই অনুরাগী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে এই আনন্দঘন মুহূর্ত ভাগ করে নিয়েছেন অনুপম।

২০২৪ সালের মার্চ মাসে একেবারে ছিমছাম আয়োজনে, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আইনি ও সামাজিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অনুপম রায় ও প্রশ্মিতা পাল। পেশাগত জগতে সুরের টানেই প্রথম আলাপ দু’জনের। কাজের সূত্র ধরে গড়ে ওঠা সেই পেশাগত সম্পর্কই দিনে দিনে রূপ নেয় গভীর বন্ধুত্বে এবং পরবর্তীতে ভালোবাসায়।

View this post on Instagram

A post shared by Anupam Roy (@aroyfloyd)

বিয়ের পর থেকেই নিজেদের কাজ আর সংসার নিয়ে বেশ গুছিয়ে চলছিলেন এই তারকা দম্পতি। সোশাল মিডিয়ায় তাঁদের মিষ্টি মুহূর্তের ছবি মাঝেমধ্যেই নজর কাড়ত নেটিজেনদের। এবার তাঁদের সেই সুখী পরিবারে যুক্ত হল নতুন সদস্য।

সন্তান আগমনের সুসংবাদ সামনে আসতেই অনুপম ও প্রশ্মিতাকে শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন তাঁদের সহকর্মী ও অনুরাগীরা। টলিউডের সহশিল্পী থেকে শুরু করে সঙ্গীতজগতের তারকা বন্ধুরা সকলেই নতুন বাবা-মাকে ভালোবাসা ও আন্তরিক অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী