Bollywood entertainment news: চুটিয়ে প্রেম করছেন! অথচ কেন অনুরাগকে বিয়েই করতে চান না শুভ্রা?

Anurag Kashyap age gap: বয়সের ফারাক প্রায় কুড়ি বছরের। তবে অনুরাগ কাশ্যপ ও শুভ্রা শেট্টির প্রেম জমজমাট হলেও কেন বিয়ের পিঁড়িতে বসছেন না তাঁরা? আসল সত্যিটা ফাঁস করলেন শুভ্রা নিজেই।

Bollywood entertainment news: চুটিয়ে প্রেম করছেন! অথচ কেন অনুরাগকে বিয়েই করতে চান না শুভ্রা?
কী বলেছেন তিনি?

Aug 20, 2026 | 8:54 AM

অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)—বলিউডের এই পরিচালকের ব্যক্তিগত জীবন সবসময়ই থাকে চর্চার কেন্দ্রবিন্দুতে। পর্দায় যেমন একের পর এক ছকভাঙা গল্প উপহার দেন, তেমনই বাস্তব জীবনেও তাঁর প্রেমের গল্প বেশ রঙিন। বিগত বেশ কয়েক বছর ধরে নিজের চেয়ে বয়সে প্রায় ২০ বছরের ছোট শুভ্রা শেট্টি (Shubhra Shetty)-র সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ৫৩ বছর বয়সি এই পরিচালক। কিন্তু প্রশ্ন হল, এত বছর একসঙ্গে থাকার পরও কেন সানাই বাজছে না? অনুরাগ কি তবে তৃতীয়বার সাতপাকে বাঁধা পড়বেন না?

অবশেষে সেই প্রশ্নের সোজাসাপটা জবাব দিলেন পরিচালকের লেডি লাভ শুভ্রা নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভ্রা কোনও রাখঢাক না রেখেই জানিয়ে দিয়েছেন, বিয়ে নামক সামাজিক রীতিনীতিতেই তাঁর একদম বিশ্বাস নেই! অর্থাৎ, মন দেওয়া-নেওয়া হয়ে গেলেও আইনি বিয়ে বা মালাবদলের মতো আনুষ্ঠানিকতার ধারেকাছে যাচ্ছেন না তাঁরা। লিভ-ইন আর একে অপরের সঙ্গেই দিব্যি খুশি যুগল।

তবে কুড়ি বছরের বড় পাত্রের সঙ্গে মেয়ের প্রেম, এমন খবর শুনে শুভ্রার বাড়ির লোকের প্রতিক্রিয়া কী ছিল? শুভ্রার দাবি, তাঁর বাবা-মাকে বোঝাতে কোনও কাঠখড় পোড়াতে হয়নি। বরং শুভ্রার পরিবার সরাসরি অনুরাগের সঙ্গে দেখা করে পুরো বিষয়টায় সিলমোহর দেয়। শুভ্রার কথায়, “আমার মা তো অনুরাগকে ‘বলির পাঁঠা’ বলে ডাকে! মায়ের ধারণা, আমাকে সামলানো এত সহজ নয় আর অনুরাগ সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে।” তবে সবচেয়ে মজার বিষয় হল, শুভ্রার বাবা-মা বয়সে অনুরাগের চেয়ে দু-তিন বছরের ছোট। তাই পরিচালকের সঙ্গে হবু শ্বশুর-শাশুড়ির বন্ধুত্বটা কিন্তু একেবারে জমজমাট।

কিন্তু কীভাবে শুরু হয়েছিল এই অসম বয়সের প্রেমপর্ব? শুভ্রা তখন অনুরাগেরই প্রযোজনা সংস্থা ‘ফ্যান্টম ফিল্মস’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন। তখন অনুরাগ ছিলেন একদম চনমনে মেজাজে, নিয়মিত জিম করা, জমিয়ে বই পড়া আর সিনেমা দেখাতেই ব্যস্ত ছিলেন। সেই পর্বেই বই আর ছবির টানে দুজন দুজনের প্রেমে পড়ে।

প্রসঙ্গত, শুভ্রার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে “এর আগে দু’টি বিয়ে ভেঙেছে অনুরাগের। প্রথম বিয়ে হয়েছিল সম্পাদক আরতি বাজাজের সঙ্গে, যার সঙ্গে তাঁর একটি কন্যাসন্তান রয়েছে, আলিয়া কাশ্যপ। সেই সম্পর্ক ২০০৯ সালে ভাঙার পর ২০১১ সালে অভিনেত্রী কল্কি কোয়েচলিনকে বিয়ে করেন তিনি। তবে সেই সংসারও চার বছরের মাথায় ভেঙে চুরমার হয়ে যায়। অতীতের দুটো ভাঙা সম্পর্কের পর এখন অবশ্য শুভ্রার হাত ধরে নিজের মতো করেই ভালোবাসার সংজ্ঞা লিখছেন অনুরাগ।

Loading...
Unable to load recommendations.
Follow Us