Arjun Kapoor dating: মালাইকার অধ্যায় শেষ, নতুন করে প্রেমে হাবুডুবু খাচ্ছেন অর্জুন কাপুর? ফাঁস ছবি

Arjun Kapoor at Lord's: মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কাপুর (Arjun Kapoor)-এর দীর্ঘ সম্পর্কের ইতি ঘটেছে ২০২৪ সালে। তারপর থেকে সিঙ্গেলই ছিলেন বনি-পুত্র। কিন্তু এবার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারির একটি ছবি নতুন করে উসকে দিল বলিপাড়ার প্রেমের জল্পনা। কার সঙ্গে দেখা মিলল অর্জুনের? তাঁদের এই ভাইরাল ছবি ঘিরেই এখন বলিপাড়ায় নতুন প্রেমের গুঞ্জন তুঙ্গে।

Arjun Kapoor dating: মালাইকার অধ্যায় শেষ, নতুন করে প্রেমে হাবুডুবু খাচ্ছেন অর্জুন কাপুর? ফাঁস ছবি
কার সঙ্গে দেখা মিলল বনি পুত্রর?

Jul 20, 2026 | 8:30 AM

অর্জুন কাপুর (Arjun Kapoor)-এর জীবনে কি তবে নতুন বসন্তের আগমন ঘটল? মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি ঘটেছে ২০২৪ সালে। তারপর থেকে সিঙ্গেলই ছিলেন বনি-পুত্র। কিন্তু এবার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারির একটি ছবি নতুন করে উসকে দিল বলিপাড়ার প্রেমের জল্পনা। নেটিজেনদের মনে একটাই প্রশ্ন, তবে কী ছবির এই মানুষটির প্রেমেই হাবুডুবু খাচ্ছেন অর্জুন?

লন্ডনে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওডিআই ম্যাচ চলাকালীন ক্যামেরাবন্দি হন কন্টেন্ট ক্রিয়েটর তথা অভিনেত্রী সাহিবা বালি এবং অর্জুন কাপুর। ১৯ জুলাইয়ের সেই টানটান ম্যাচে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি গ্যালারির এই সমীকরণও সমানভাবে নজর কেড়েছে সবার। দু’জনের পরনেই ছিল নীল রঙের ম্যাচিং শেড। গ্যালারিতে পাশাপাশি বসে বেশ খোশমেজাজেই ম্যাচ উপভোগ করতে দেখা গিয়েছে তাঁদের। আর সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই দুইয়ে দুইয়ে চারকরতে বেশী সময় লাগেনি নেটিজেনদের।


নেটিজেনদের একাংশ তো আগাম শুভেচ্ছাও জানাতে শুরু করে দিয়েছেন। এক্স হ্যান্ডেলে এক ইউজার ছবি পোস্ট করে লিখেছেন, “সাহিবা বালি এবং অর্জুন কাপুরকে অভিনন্দন।” কেউ আবার অবাক হয়ে লিখেছেন, “এরা দু’জন একসঙ্গে? সাহিবা তো অন্য কারও সঙ্গে সম্পর্কে ছিলেন না?” যদিও অন্য এক নেটিজেনের দাবি, সাহিবা আসলে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ‘কুল্লু’-র সঙ্গে ম্যাচ দেখতে গিয়েছিলেন, অর্জুন স্রেফ একই ফ্রেন্ড সার্কেলের অংশ হিসেবে সেখানে উপস্থিত ছিলেন।

গল্পের এখানেই শেষ নয়। সম্প্রতি সাহিবার একটি ইনস্টাগ্রাম স্টোরি এই জল্পনার আগুনে বেশ কিছুটা ঘি ঢেলেছিল। অর্জুনের জন্মদিনে তাঁর একটি ছবি পোস্ট করে সাহিবা লিখেছিলেন, “সবকা বেস্টি-কে জন্মদিনের শুভেচ্ছা। আর ওজন দেখিয়ো না, এবার একটু কেক খাও।” এর জবাবে অর্জুনও লিখেছিলেন, “তোমার যোগ দেওয়ার অপেক্ষায় রইলাম।” এই মিষ্টি খুনসুটি যে নেটিজেনদের নজর এড়ায়নি, তা বলাই বাহুল্য।

সাহিবা অবশ্য নিজেকে সবসময় ‘সিঙ্গেল’ বলেই দাবি করে এসেছেন। কন্টেন্ট ক্রিয়েটর কুল্লুর সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি চর্চায় থাকলেও, সাহিবা স্পষ্ট জানিয়েছেন যে তাঁদের সম্পর্ক কেবলই পেশাদার ও বন্ধুত্বের। অর্জুনের সঙ্গেও তাঁর বর্তমান সমীকরণকে স্রেফ বন্ধুত্ব হিসেবেই দেখছেন তিনি। তবে বলিপাড়ায় তো ধোঁয়া ছাড়া আগুন জ্বলে না! তাই দুই তারকার পক্ষ থেকে কোনও অফিশিয়াল সিলমোহর না পড়া পর্যন্ত, এই লর্ডস ডায়েরিজ নেটিজেনদের কাছে নতুন এক প্রেমের ইশারা। অর্জুনকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ছবিতে, তবে আপাতত সিনেমার চেয়ে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তুঙ্গে।

Follow Us