‘ছিল শুধু ঘুম না হওয়ার ক্লান্তি’, সিরিজের সাফল্যের পর মুখ খুললেন আরিয়ান

নেটফ্লিক্সে এই সিরিজ মুক্তির পর মাত্র দুই সপ্তাহেই তা ১৪টি দেশে ট্রেন্ড করেছে। যার মধ্যে ৯টি দেশে এটি এখনো প্রথম স্থানে রয়েছে এই সিরিজ। নেটফ্লিক্স-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, এটি বর্তমানে বিশ্বের ৫টি সবচেয়ে বেশি দেখা নন-ইংরেজি শো-এর মধ্যে একটি।

ছিল শুধু ঘুম না হওয়ার ক্লান্তি, সিরিজের সাফল্যের পর মুখ খুললেন আরিয়ান

| Edited By: জয়িতা চন্দ্র

Oct 03, 2025 | 5:01 PM

আরিয়ান খান তাঁর প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যড অব বলিউডস’ দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন। নেটফ্লিক্সে এই সিরিজ মুক্তির পর মাত্র দুই সপ্তাহেই তা ১৪টি দেশে ট্রেন্ড করেছে। যার মধ্যে ৯টি দেশে এটি এখনো প্রথম স্থানে রয়েছে এই সিরিজ। নেটফ্লিক্স-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, এটি বর্তমানে বিশ্বের ৫টি সবচেয়ে বেশি দেখা নন-ইংরেজি শো-এর মধ্যে একটি।

এই অভাবনীয় সাফল্যের পর প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন আরিয়ান খান। সেই বিবৃতিতে তিনি বলেন, “কাজের সময়টা যখন খুব কঠিন হয়ে উঠত, তখন আমার কানে বাজত চরিত্র জারাজের একটা সংলাপ— ‘হারনে মে আর হার মাননে মে বহুত ফারক হোতা হ্যায়।’ তখন মনে হতো এটা মোটিভেশন, পরে বুঝলাম সেটা ছিল শুধু ঘুম না হওয়ার ক্লান্তি। তবু এই ভিশনটাই আমাকে ধরে রেখেছিল।”

আরিয়ান আরও বলেন, “এখন, যখন দেখি আমার কাজ মানুষকে এত আনন্দ দিচ্ছে, তখন সত্যি খুব ভাললাগে। এই কারণেই তো গল্প বলা শুরু করেছিলাম।” তিনি মনে করেন, বর্তমানে এই গল্প শুধু তাঁর নয়, দর্শকের হয়ে উঠেছে। এই অ্যাকশন-কমেডি মেটা-স্যাটায়ারটি যা বলিউডের ভিতরের দুনিয়া নিয়ে তৈরি, যেখানে এক তরুণ বহিরাগত অভিনেতার চোখ দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিকে দেখা হয়। সিরিজে অভিনয় করেছেন লক্ষ্য, সাহের বাম্বা, ববি দেওল, রাঘব জুয়াল, অন্যা সিং, মোনা সিং, মণীশ চৌধুরী, মনোজ পাহওয়া সহ আরও অনেকে।

আরিয়ান খান এই সিরিজ নিয়ে ঠিক কতটা আশাবাদী ছিলেন, কত পরিশ্রম করেছিলেন, তা একাধিকবার শাহরুখ খানের মুখে শোনা যায়। তবে অনেকেই অপেক্ষা করেছিলেন আরিয়ান খানের অভিনয় দেখার জন্যে, তবে আরিয়ান বেছে নিয়েছেন ক্যামেরার পিছনের চেয়ার। এখন দেখার, আগামীতে কোন চমক অপেক্ষায়।

Loading...
Unable to load recommendations.
Follow Us