সিনেমায় আসার আগে দক্ষিণ কলকাতার এক স্কুলের শিক্ষক ছিলেন উত্তম, জানেন কোন বিষয় পড়াতেন?

বি.কম পাশ করে কলকাতা পোর্টে চাকরি করতেন উত্তম কুমার। সঙ্গে চলত উচ্চাঙ্গ সঙ্গীতের প্রশিক্ষণ। উত্তমের গুরু ছিলেন সঙ্গীতশিল্পী নিদানবন্ধু বন্দ্যোপাধ্যায়।

সিনেমায় আসার আগে দক্ষিণ কলকাতার এক স্কুলের শিক্ষক ছিলেন উত্তম, জানেন কোন বিষয় পড়াতেন?

|

May 09, 2025 | 8:00 PM

তখন তিনি উত্তম কুমার নন, বরং অরুণ চট্টোপাধ্যায়। অভিনয় অবশ্য তখনও করতেন। তবে সিনেমার পর্দায় নয়, তখন পাড়ার থিয়েটার মঞ্চের নায়ক ছিলেন তিনি। শুধু তাই নয়, ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডের বাড়িতে গানের আসরে চলত জলসাও। আসতেন হৃষিকেশ মুখোপাধ্যায়ের বাবা শীতল মুখোপাধ্যায়। সেই জলসাতে তিনি শোনাতেন টপ্পা। ঘরোয়া সেই অনুষ্ঠানে গানও গাইতেন উত্তম কুমার। তবে মূলত, রবি ঠাকুরের গানই বেশিরভাগ গাইতেন উত্তম।

বি.কম পাশ করে কলকাতা পোর্টে চাকরি করতেন উত্তম কুমার। সঙ্গে চলত উচ্চাঙ্গ সঙ্গীতের প্রশিক্ষণ। উত্তমের গুরু ছিলেন সঙ্গীতশিল্পী নিদানবন্ধু বন্দ্যোপাধ্যায়। উত্তম সেই সময় এতটাই ভাল গান গাইতেন যে নানা জায়গা থেকে প্রশংসা পেতেন। এমনকী, পোর্টে চাকরি করার আগে বেশ কয়েক মাস দক্ষিণ কলকাতার চক্রবেড়িয়া স্কুলে সঙ্গীত শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন উত্তম কুমার। পড়ুয়াদের মধ্যে ছিলেন দারুণ জনপ্রিয়।

জানা যায়, উত্তম ও তাঁর স্ত্রী গৌরীদেবীর প্রেমের সূত্রপাত এই গানের সূত্র ধরেই। গৌরীদেবীও সুকণ্ঠের অধিকারি ছিলেন। উত্তমের মতো তিনিও রবি ঠাকুরের গান গাইতে ভালবাসতেন। শোনা যায়, গৌরীদেবীর জন্য একটি গানই বার বার গাইতেন উত্তম। তা হল, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ…

Loading...
Unable to load recommendations.
Follow Us