Bigg Boss 20: এক ছাদের তলায় প্রাক্তন প্রেমিক-প্রেমিকা! সলমনের ‘বিগ বস ২০’-তে যাচ্ছেন কারা?

Bigg Boss 20 contestants list: সলমন খানের ‘বিগ বস্‌ ২০’ শুরু হতে বাকি আর মাত্র দু’দিন। আমির খানের ভাই ফয়জ়ল থেকে বক্সিং তারকা মেরি কম, কাদের নিয়ে এবার জমবে আসর? রইল তালিকা।

Bigg Boss 20: এক ছাদের তলায় প্রাক্তন প্রেমিক-প্রেমিকা! সলমনের ‘বিগ বস ২০’-তে  যাচ্ছেন কারা?
জেনে নিনImage Credit source: ANI

Sep 04, 2026 | 9:28 AM

সলমন খানের (Salman Khan) ‘বিগ বস’ শোয়ের সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ভক্তরা। এ বার তো শুরুতেই দর্শকদের চোখ কপালে ওঠার জোগাড়! কারণ ‘বিগ বস ২০’-র ঘরে এবার নাকি একসাথে তালাবন্ধ হতে চলেছেন বলিউডের খানদানের ঘরের ছেলে থেকে শুরু করে দেশের অলিম্পিক মেডেলজয়ী বক্সার। ৬ সেপ্টেম্বর নতুন সিজন শুরুর আগেই চারদিকে সোরগোল, সলমনের ‘বিগ বস ২০’-এর সম্ভাব্য তালিকায় কারা?

সবচেয়ে বড় চমক হতে পারেন ভারতীয় বক্সার মেরি কম। বিশ্বসেরা এই তারকা যদি সত্যি সত্যিই বিগ বসের ঘরে আসেন, তবে খেলার মেজাজ যে এক ধাক্কায় বদলে যাবে, তা বলাই যায়।

তালিকায় এর পরেই আছেন আমির খানের ভাই ফয়জল খান। মেলা ছবির এই অভিনেতার সঙ্গে পরিবারের মন-কষাকষি বহু পুরনো। তবে মাস দুয়েক আগেই পরিবারের কাছে ক্ষমা চেয়ে সব ঝামেলা মিটিয়ে নিয়েছেন তিনি। তার পর থেকেই জোর গুঞ্জন, ফয়জলকে এবার এই শোয়ে দেখা যেতে পারে।

টেলি দুনিয়া থেকেও চেনা মুখেরা পা রাখছেন এই আসরে। যেমন অভিনেত্রী মাহী ভিজ। সম্প্রতি অভিনেতা জয় ভানুশালীর সঙ্গে তাঁর ১৪ বছরের দাম্পত্য ভেঙে গিয়েছে। শোনা যাচ্ছে, সেই ধাক্কা সামলে তিনি বিগ বসের ঘরে আসতে রাজি হয়েছেন। সঙ্গে থাকতে পারেন হরভজন সিংয়ের স্ত্রী তথা অভিনেত্রী গীতা বসরাও। অনেক দিন পর তিনিও আবার লাইমলাইটে ফেরার কথা ভাবছেন।

শোয়ের আকর্ষণ বাড়াতে প্রাক্তন জুটিকেও এক ছাদের তলায় আনছেন নির্মাতারা। অভিনেতা কর্ণ ওয়াহি এবং তাঁর প্রাক্তন প্রেমিকা উদিতি সিংহ, দুজনেই নাকি এ বার একসঙ্গে থাকবেন। পুরনো সম্পর্ক কোন দিকে মোড় নেবে, তা দেখতে দর্শকেরা মুখিয়ে আছেন। তালিকায় আরও আছেন ছোটপর্দার অভিনেত্রী খুশি দুবেকণিকা মান

সোশাল মিডিয়া থেকেও আসছে বড় চমক। নিট প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে প্রতিবাদ করে পরিচিতি পাওয়া রিয়া আহিরকে দেখা যেতে পারে এই নতুন সিজ়নে। এছাড়াও থাকছেন রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী, নেটদুনিয়ার পরিচিত মুখ অরিশফা খান, ‘ফেম গুরুকুল’-এর পুরনো গায়ক কাজী তৌকির এবং স্প্লিটসভিলা জয়ী কুশল তনওয়ার (গুল্লু)। ভাঙা সম্পর্ক, পুরোনো বিবাদ আর সোশাল মিডিয়ার বিতর্ক, সব মিলিয়ে সলমনের এবারের সিজ়ন যে জমে ক্ষীর হতে চলেছে, তা কিন্তু এখনই বোঝা যাচ্ছে। তবে এই সম্ভাব্য তালিকাই সত্যি হবে কিনা তার উত্তর মিলবে এই নতুন সিজনের প্রথম দিনেই।

Loading...
Unable to load recommendations.
Follow Us