Priyanka Controversy: ‘আমি সব ভুলে গিয়েছি’, বলিউড বিতর্ক দিয়েই ১৮০ ডিগ্রি ঘুরলেন প্রিয়াঙ্কা?

Controversy: মেয়ে মালতী মেরী জোনাস ও স্বামী নিক জোনাসের সঙ্গে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা। এটিই তাঁর মেয়ের প্রথম বার ভারত ভ্রমণ। আর প্রিয়াঙ্কা এসেছেন তাঁর আগামী সিরিজ সিটাডেল-এর প্রচারে।

Priyanka Controversy: আমি সব ভুলে গিয়েছি, বলিউড বিতর্ক দিয়েই ১৮০ ডিগ্রি ঘুরলেন প্রিয়াঙ্কা?

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 05, 2023 | 7:50 AM

বেশ কয়েকদিন আগে থেকেই খবরের শিরোনামে বারে বারে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, কারণ বলিউড বিতর্ক। এক সাক্ষাৎকারে বলিউডকে বিস্ফোরক মন্তব্য করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রকাশ্যেই জানিয়েছিলেন বলিউডে তাঁকে একঘরে করে দেওয়া হচ্ছিল। কেরিয়ার কার্যত শেষ করে দেওয়া হচ্ছিল। কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে অনেকেই মনে করেছিলেন প্রিয়াঙ্কা বুঝি করণ জোহরের দিকেই আঙুল তুলেছেন। কিন্তু মেয়েকে নিয়ে প্রথম বার দেশে আসতেই এ কী কাণ্ড! করণকে দেখে বদলে গেল প্রিয়াঙ্কার আচরণ।

প্রিয়াঙ্কা যা করলেন, বিশ্বাসই করতে পারছেন না নেটিজেনদের একটা বড় অংশ। ততদিনে একটি পডকাস্টে করা বলিউড নিয়ে মন্তব্য ভাইরাল। বারে বারে করণের নাম সামনে উঠে এলেও এ কী? করণের গায়ে যেন কিছুই লাগেনি। তিনি এসে দিব্যি প্রিয়াঙ্কার সঙ্গে গল্পে মাতলেন। তারপরই কি পাল্টে গেল সব? মেয়ে মালতী মেরী জোনাস ও স্বামী নিক জোনাসের সঙ্গে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা।

এটিই তাঁর মেয়ের প্রথম বার ভারত ভ্রমণ। আর প্রিয়াঙ্কা এসেছেন তাঁর আগামী সিরিজ সিটাডেল-এর প্রচারে। সেখানেই অভিনেত্রীকে তাঁর বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুলতে দেখা যায়। তিনি বলেন, ”আমি যখন পডকাস্টে এই মন্তব্য করেছিলাম, তখন আমি আমার কেরিয়ার নিয়ে কথা বলছিলাম। আমি আমার শুরুর থেকে জার্নির প্রসঙ্গে আলোচনা করছিলাম, যখন আমার বয়স ১০, ১৫, ২২, ৩০ এবং ৪০। এখন আমি আত্মবিশ্বাসের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলতে পারি। তবে সেই পরিস্থিতির কথা আমি ভুলে গিয়েছি। অনেক আগেই আমি এটা থেকে বেরিয়ে এসেছি। নিজের মতো করে শান্তিতে আছি। যার ফলে আমার জন্য এখন এই বিষয় নিয়ে কথা বলাটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে।”যদিও উল্টোসুর নয়। বরং সুর খানিকটা নরম করেই তিনি স্পষ্ট জানান, যা হয়েগিয়েছে, তা বাস্তব, তবে তিনি ভুলে গিয়েছেন, সে সব অভিমান কাটিয়ে উঠেছেন বলেই স্পষ্ট ইঙ্গিত দেন।

 

Follow Us