‘একদম না’, মেয়ের বয়ফ্রেন্ডের সঙ্গে ছবি তুলতে বলতেই রেগে গেলেন বনি!

শিখর পাহাড়িয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন জাহ্নবী কাপুর। এখনও পর্যন্ত অফিসিয়ালি সম্পর্কে শিলমোহর না দিলেও গোপন কথা আর নেই গোপনে। কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে জাহ্নবী দাবি করেছিলেন বাবা বনি কাপুরের সঙ্গে সম্পর্ক বেশ ভাল শিখরের।

একদম না, মেয়ের বয়ফ্রেন্ডের সঙ্গে ছবি তুলতে বলতেই রেগে গেলেন বনি!

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 12, 2024 | 8:48 PM

শিখর পাহাড়িয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন জাহ্নবী কাপুর। এখনও পর্যন্ত অফিসিয়ালি সম্পর্কে শিলমোহর না দিলেও গোপন কথা আর নেই গোপনে। কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে জাহ্নবী দাবি করেছিলেন বাবা বনি কাপুরের সঙ্গে সম্পর্ক বেশ ভাল শিখরের। কিন্তু এ কী! সম্প্রতি বিমানবন্দরে ভাইরাল হওয়া এক ভিডিয়ো দেখেই নেটিজেনদের দাবি, ‘জাহ্নবী মিথ্যে বলছেন’! কী ঘটেছে? মুম্বই বিমানবন্দরে মেয়ের প্রেমিকের সঙ্গে একই গাড়িতে করে হাজির হন বনি ও শিখর। হাজির ছিল পাপারাৎজিও। বনি কাপুরের ছবি উঠতে থাকে। হঠাৎই পাপারাৎজি অনুরোধ করেন শিখর ও তাঁর একসঙ্গে ছবি তোলার জন্য। শোনামাত্রই হাসিখুশি বনির মুখে চোখে নেমে আসে চিন্তার ভাঁজ, ভাইরাল ভিডিয়ো দাবি করছে এমনটাই। এখানেই শেষ নয়, ছবি তোলা তো দূর। তিনি বলতে থাকেন, “না, একসঙ্গে না, ওর ছবি তুলবেনই না।”

এর পরেই নেটিজেনদের প্রশ্ন, “তবে কি বনি কাপুরের পছন্দ নয় তাঁর জামাইকে”? বনি এরকমটা করলেও কিছু দিন আগে শিখরকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন জাহ্নবী। তিনি বলেছিলেন, “আমি একটা কথাই বলতে চাই, শুধু আমার জন্য নয়, আমার জন্য, আমার বাবার জন্য আমার বোনের জন্য সব সময় শিখর আমাদের সঙ্গে ছিল।” তিনি আরও যোগ করেন, “কিছু পাওয়ার আশা ছিল না ওর মনে। ও শুধু নিঃস্বার্থ ভাবে আমাদের সঙ্গে ছিল ব্যস”। মেয়ে এত প্রশংসা করলেও, বাবার মুখে কেন উল্টো সুর? উঠছে নানা প্রশ্ন।

Follow Us