হায় রে জীবন! বাগদানের দিনেই দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু অভিনেতার

Actor Suraj Meher: ছত্তিশগড় ছবির দুনিয়ার পরিচিত মুখ সূরজ। বেশিরভাগ ছবিতেই ভিলের চরিত্রে দেখা যেত তাঁকে। বিলাসপুরের সারিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকেই উঠে এসেছিলেন।

হায় রে জীবন! বাগদানের দিনেই দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু অভিনেতার
প্রতীকী ছবি।

Apr 11, 2024 | 4:05 PM

ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বাগদানের দিনেই মৃত্যু হল জনপ্রিয় অভিনেতা। অভিনেতার নাম সূরজ মেহের। বয়স হয়েছিল ৪০ বছর। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ‘আখরি ফয়সালা’ নামক এক ছবির শুটিং থেকে ফিরছিলেন তিনি। বুধবার ওড়িশায় বাগদান হওয়ার কথা ছিল তাঁর। যদিও তাঁর আগেই সব শেষ। দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে পিপেদুলার কাছে সরসিওয়া এলাকায়। এক ট্রাকের সঙ্গে সূরজের গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন অভিনেতা। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় তাঁর পরিবারের লোকেদের। খবর পেয়েই হাজির হন তাঁরা।

ছত্তিশগড় ছবির দুনিয়ার পরিচিত মুখ সূরজ। বেশিরভাগ ছবিতেই ভিলের চরিত্রে দেখা যেত তাঁকে। বিলাসপুরের সারিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকেই উঠে এসেছিলেন। নাম কামিয়েছিলেন নিজের দমে। কিন্তু এক দুর্ঘটনাতেই সব শেষ। আর ফেরা হল না সূরজের। আর বিয়ের পিঁড়িতে বসা হল না তাঁর। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের প্রিয়জনেরা।

 

Follow Us