Saanvie Accuses Karan: আচমকা চুমুর পর সজোরে চড়-গালিগালাজ! করণ কুন্দ্রার বিরুদ্ধে বিস্ফোরক করা সানভি আসলে কে?

Yeh Kahan Aa Gaye Hum: ‘ইয়ে কাহাঁ আ গয়ে হাম’-এর সেটে অন-ক্যামেরা শটের আগেই আচমকা চুম্বন ও পরবর্তীতে সজোরে চড় মারার সঙ্গে গালিগালাজ করার মারাত্মক অভিযোগ তুললেন সহ-অভিনেত্রী সানভি তালওয়ার। কী কী ঘটে সেটে? সবটা জানিয়ে দিলেন অভিনেত্রী।

Saanvie Accuses Karan: আচমকা চুমুর পর সজোরে চড়-গালিগালাজ! করণ কুন্দ্রার বিরুদ্ধে বিস্ফোরক করা সানভি আসলে কে?
কে এই সানভি?

Jul 24, 2026 | 9:36 AM

টেলিভিশন তারকা করণ কুন্দ্রা (Karan Kundrra)-কে ঘিরে এবার তীব্র তোলপাড় শুরু হয়েছে মুম্বইয়ের গ্ল্যামার দুনিয়ায়। ‘ইয়ে কাহাঁ আ গয়ে হাম’ ধারাবাহিকের শুটিং চলাকালীন করণের হাতে চরম হেনস্থা ও শারীরিক নিগ্রহের শিকার হতে হয়েছিল, এমনই এক বিস্ফোরক দাবি তুলেছেন তাঁর তৎকালীন সহ-অভিনেত্রী সানভি তালওয়ার (Saanvie Tallwar)।

ঠিক কী ঘটেছিল শুটিং সেটে?

সানভির অভিযোগ, ২০১৫ সালের হিট শো ‘ইয়ে কাহাঁ আ গয়ে হাম’-এর শুটিং চলাকালীন এই ঘটনা ঘটে। ডিরেক্টর ‘অ্যাকশন’ বলার আগেই নাকি করণ আচমকা তাঁকে ধরে চুম্বন করে বসেন। অসম্মতিতে এই আচরণ সহ্য করতে না পেরে আত্মসম্মান বাঁচাতে সানভি সঙ্গে সঙ্গে করণকে চড় মারেন। তবে ঝামেলা সেখানেই মেটেনি। অভিযোগ, কিছুক্ষণ পর করণ ফিরে এসে সানভিকে সজোরে চড় কষান। চড়ের ধাক্কায় সানভি ফ্লোরে ছিটকে পড়েন এবং করণ তাঁকে ও তাঁর পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সেটে কেউ পাশে না দাঁড়ালেও পরবর্তীতে প্রযোজক একতা কাপুর করণের তরফ থেকে ক্ষমা চান। সেই সময় করণের তৎকালীন প্রেমিকা অনুষা দান্দেকর সেটে আসা শুরু করলে এবং পরিচালকের অসহযোগিতায় পরিস্থিতি বিষাক্ত হয়ে ওঠে। বহু বছর চুপ থাকার পর সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে এই বিস্ফোরক দাবি করেছেন সানভি। যদিও করণ বা তাঁর বাগদত্তা তেজস্বী প্রকাশের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

কে এই সানভি তালওয়ার?

হঠাৎ চর্চায় উঠে আসা সানভি তালওয়ার আসলে কে? পঞ্জাবের জলন্ধরে জন্ম নেওয়া সানভি পেশায় শুধু অভিনেত্রী নন, একজন প্রশিক্ষিত ক্লাসিক্যাল সিঙ্গার ও পেশাদার কনটেন্ট রাইটারও বটে। ছোটবেলা থেকেই গান ও অভিনয়ের প্রতি আলাদা টান ছিল তাঁর। জলন্ধর থেকে পড়াশোনা শেষ করে নিজের ভাগ্য পরীক্ষা করতে মুম্বইয়ে পা রাখেন তিনি।

২০১৩ সালে স্টার প্লাসের কাল্ট শো ‘মহাভারত’-এ ‘লোপামুদ্রা’ চরিত্রের হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখেন সানভি। তবে জি টিভির জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘কবুল হ্যায়’-তে ‘নাজিয়া’ চরিত্রে অভিনয় করার পর থেকেই দর্শকদের ঘরে ঘরে পরিচিতি পেতে শুরু করেন এই অভিনেত্রী। এর পরেই একতা কাপুরের ‘ইয়ে কাহাঁ আ গয়ে হাম’ ধারাবাহিকে করণ কুন্দ্রার বিপরীতে ‘মানভী চট্টোপাধ্যায়’ চরিত্রে মুখ্য ভূমিকায় নাম ভূমিকায় অভিনয় করার সুযোগ পান সানভি, যা তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়। সেই ধারাবাহিকের সেটেই ঘটে এই ঘটনা। পরবর্তীতে ‘বিক্রম বেতাল কি রহস্য গাথা’, ‘সুফিয়ানা পেয়ার মেরা’ এবং ‘চন্দ্রনন্দিনী’-র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। নিজের অভিনয় দক্ষতার পাশাপাশি স্পষ্টভাষী হিসেবেও টেলি-পাড়ায় বেশ পরিচিত সানভি, যার নতুন প্রমাণ মিলল করণের বিরুদ্ধে আনা তাঁর এই বিস্ফোরক অভিযোগে।

Follow Us