সবে কেরিয়ার শুরু করেছেন, এখনই শাহরুখ-পুত্র আরিয়ানের সম্পত্তি কত জানেন?

Aryan Khan: স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ, বিদেশে লেখাপড়া, তারপর কেরিয়ার নিয়ে নানা জল্পনার পর তিনি এখন পরিচালক। কাজ চলছে তাঁর প্রথম ওয়েব সিরিজ স্টারডার্ম-এর। শাহরুখ খান ছেলের সেই প্রজেক্টে যথাসম্ভব সাহায্য করে চলেছেন।

সবে কেরিয়ার শুরু করেছেন, এখনই শাহরুখ-পুত্র আরিয়ানের সম্পত্তি কত জানেন?

Dec 22, 2024 | 4:35 PM

তিনি শাহরুখ পুত্র। নাম আরিয়ান খান। বয়স ২৬ বছর। শাহরুখ খানের প্রথম সন্তান। আরিয়ান খান জন্মের আগে বেশ কয়েকবার গর্ভেই সন্তান নষ্ট হয় গৌরী খানের। একটা সময় সন্তান নিয়ে বেজায় কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল জুটিকে। তারপর যখন আরিয়ান তাঁদের কোল আলো করে আসে, আনন্দে শাহরুখ খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি তাঁর সন্তানকে সব আনন্দ দিতে চান। সে যা করতে চাইবে তিনি তাই করতে দেবেন। তারপর থেকে শুরু হয় আরিয়ান খানকে নিয়ে নানা চর্চা। স্টার কিড বলে কথা, তাঁর প্রতিটা পদক্ষেপে কড়া নজর ছিল সকলের। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ, বিদেশে লেখাপড়া, তারপর কেরিয়ার নিয়ে নানা জল্পনার পর তিনি এখন পরিচালক। কাজ চলছে তাঁর প্রথম ওয়েব সিরিজ স্টারডার্ম-এর। শাহরুখ খান ছেলের সেই প্রজেক্টে যথাসম্ভব সাহায্য করে চলেছেন।

পাশাপাশি নিজের ফ্যাশন ব্র্যান্ড এক্স-এর কাজ নিয়েও ব্যস্ত এখন তিনি। শাহরুখ খান যে ব্র্যান্ডের মুখ। সেই কিং খান পুত্র এই বয়সেই কত কোটির মালিক জানেন? ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী তিনি মোট ৮০ কোটি টাকার মালিক। পাশাপাশি তাঁর রয়েছে একাধিক বিলাস বহুল গাড়ি। ৭০ লাখ টাকা দিয়ে আরিয়ান খানকে একটি অডি গাড়ি উপহার দিয়েছেন কিং খান। ৪৫ হাজার টাকার জুতো পরেন আরিয়ান খান। শাহরুখ খানে পুত্রকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় নিত্য শোরগোল। তিনি কার সঙ্গে পার্টি করছেন, কার সঙ্গে মিশছেন, ঘনিষ্ট মহলে তাঁর কারা কারা রয়েছে ইত্যাদি। যদিও মাদক কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ার পর রাত পার্টিতে সেভাবে আর দেখা যায় না আরিয়ান খানকে। একদুবার ছবি ছড়িয়ে পড়লেও আরিয়ান এখন নিজের কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকতে পছন্দ করেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us