সৃজিত নয়! তা হলে ওটিটি-তে ফেলুদার পরিচালক কে?

Feluda: টোটা রাচৌধুরীকে ফেলুদা করার পরিকল্পনা তাঁর। এই সিরিজে জটায়ু রূপে অনির্বাণ চক্রবর্তী অত্যন্ত জনপ্রিয়। তবে সেই ট্রায়োর হাত ছাড়লেন সৃজিত।

সৃজিত নয়! তা হলে ওটিটি-তে ফেলুদার পরিচালক কে?

| Edited By: জয়িতা চন্দ্র

Feb 28, 2025 | 7:00 AM

ফেলুদা নিয়ে টলিপাড়ায় কাড়াকাড়ির শেষ নেই। বেশিরভাগ নায়ক যেমন ফেলুদা চরিত্রে অভিনয়ের সুযোগ ছাড়তে চান না, তেমনই পরিচালকদের কাছেও ফেলুদা সিরিজের কিছু পরিচালনা করার প্রস্তাব গেলে তাঁরা উত্তেজিত হয়ে পড়েন। বড়পর্দায় ফেলুদাকে নিয়ে ছবি তৈরির স্বত্ব অবশ্য রয়েছে রায়বাড়িতেই। ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে ফেলুদা তৈরি করছেন সন্দীপ রায়। তিনি আর কতগুলো ফেলুদা সিরিজের ছবি তৈরি করবেন, তা এখনই স্পষ্ট নয়। তাঁর পরবর্তী প্রজন্ম ফেলুদা সিরিজের ছবি পরিচালনা করবেন কিনা, তা নিয়ে চর্চা রয়েছে টলিপাড়ায়। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে ফেলুদা সিরিজ পরিচালনা করছিলেন সৃজিত। টোটা রাচৌধুরীকে ফেলুদা করার পরিকল্পনা তাঁর। এই সিরিজে জটায়ু রূপে অনির্বাণ চক্রবর্তী অত্যন্ত জনপ্রিয়। তবে সেই ট্রায়োর হাত ছাড়লেন সৃজিত। তিনি আর ওটিটি প্ল্যাটফর্মে ফেলুদা করবেন না বলে ঘোষণা করেছেন ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ মুক্তির সময়ে।

তা হলে কে হচ্ছেন ফেলুদার পরিচালক? টলিপাড়ায় চর্চা, কমলেশ্বর মুখোপাধ্যায় এবার ফেলুদা ওয়েব সিরিজ পরিচালনা করবেন। ‘রয়্যাল বেঙ্গল রহস্য’ নিয়ে কাজ হচ্ছে, এমনই খবর। ঘোষণার জন্য আজ রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। ‘এসভিএফ’-এর ঘরে কমলেশ্বর চাঁদের পাহাড় সিরিজের ছবি পরিচালনা করেছেন। কমলেশ্বর পরিচালিত ফেলুদা কেমন হয়, তা নিয়ে আগ্রহ থাকবে।

সৃজিত কি ভবিষ্যতে ফেলুদা পরিচালনা করবেন? পরিচালক জানিয়েছেন, বড়পর্দায় ফেলুদা পরিচালনা করার স্বত্ব পেলে, তখন সিদ্ধান্ত নেবেন। লক্ষণীয়, কাকাবাবু সিরিজের ছবি পরিচালনা করার দায়িত্বও ছাড়লেন সৃজিত। বড়পর্দায় প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়কে নিয়ে এই ছবির পরিচালনা করছেন চন্দ্রাশিস রায়।

Loading...
Unable to load recommendations.
Follow Us