Divyanka Tripathi: ভয়াবহ আগুনে পুড়ে গেলেন দিব্যাঙ্কা ত্রিপাঠীর কাছের মানুষ

Divyanka Tripathi Apartment Fire: দীপাবলির ঠিক আগের রাতে তাঁদের আবাসনে হঠাৎই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে সময় এই দুর্ঘটনা ঘটে, সে সময় বাড়িতেই উপস্থিত ছিলেন দিব্যাঙ্কা, তাঁর স্বামী বিবেক দাহিয়া, তাঁদের যমজ সন্তান, পরিবারের অন্যান্য সদস্য এবং ঘরোয়া কর্মীরা।

Divyanka Tripathi: ভয়াবহ আগুনে পুড়ে গেলেন দিব্যাঙ্কা ত্রিপাঠীর কাছের মানুষ

|

Nov 10, 2026 | 3:53 PM

উৎসবের আলোয় যখন চারপাশ আলোকিত, ঠিক সেই সময়ই এক মর্মান্তিক ও ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী এবং তাঁর পরিবার। দীপাবলির ঠিক আগের রাতে তাঁদের আবাসনে হঠাৎই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে সময় এই দুর্ঘটনা ঘটে, সে সময় বাড়িতেই উপস্থিত ছিলেন দিব্যাঙ্কা, তাঁর স্বামী বিবেক দাহিয়া, তাঁদের যমজ সন্তান, পরিবারের অন্যান্য সদস্য এবং ঘরোয়া কর্মীরা। বড় ধরনের কোনও বিপদের আঁচ করে দ্রুত চরম সতর্কতায় সন্তানদের নিয়ে নিরাপদে ভবন থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তাঁরা। পরিবার ও নিজেদের রক্ষা করতে পারলেও এই দুর্ঘটনায় আবাসনের এক বয়স্ক নিরাপত্তারক্ষীর মর্মান্তিক মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।

সোশাল মিডিয়ায় মঙ্গলবার একটি অত্যন্ত আবেগঘন পোস্ট শেয়ার করে প্রয়াত ওই নিরাপত্তারক্ষী ‘ধনপত আঙ্কল’-এর স্মৃতিচারণ করেন দিব্যাঙ্কা। অভিনেত্রী জানান, তাঁদের যমজ সন্তানদের যখন প্রথম হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল, তখন যে কজন মানুষ তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ধনপত। পরম স্নেহে ছোট দুই শিশুকে আশীর্বাদও করেছিলেন তিনি।

দিব্যাঙ্কার মনে সুপ্ত ইচ্ছে ছিল, একদিন এই শিশুদের চোখের সামনেই বড় হয়ে উঠতে দেখবেন ধনপত আঙ্কল। বাচ্চাদের সঙ্গে তাঁর খুনসুটি আর নতুন নতুন স্মৃতির বুনোট তৈরি হবে—এমনটাই স্বপ্ন দেখেছিলেন অভিনেত্রী। কিন্তু একটি আকস্মিক দুর্ঘটনা নিমেষে সব ওলটপালট করে দিল।

সেদিনের সেই ভয়ংকর রাতের কথা বলতে গিয়ে দিব্যাঙ্কা জানান, ওই দিন সন্ধ্যায় তাঁদের পরিবারের বাইরে কোথাও যাওয়ার পূর্বপরিকল্পনা ছিল। কিন্তু নানা ছোটখাটো কারণে সেই পরিকল্পনা বারবার পিছিয়ে যাচ্ছিল। আর সেই দেরির কারণেই সেসময় তাঁরা সপরিবারে বাড়িতে ছিলেন। আচমকা আগুন লাগার শব্দ ও ধোঁয়া দেখে মুহূর্তের মধ্যে সময় নষ্ট না করে যমজ সন্তান ও পরিবারের বাকি সদস্যদের নিয়ে নিরাপদে বেরিয়ে আসেন তাঁরা। প্রথমে তাঁদের মনে হয়েছিল, সম্পত্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও বড় কোনও বিপদ এড়ানো গিয়েছে। কিন্তু পরবর্তীতে আবাসনের নিরাপত্তারক্ষী ধনপত আঙ্কলের মৃত্যুর খবর পেতেই ভেঙে পড়েন দিব্যাঙ্কা ও তাঁর পরিবার। উৎসবের আনন্দের মাঝেই এই শোকের ছায়া তাঁদের মনকে সম্পূর্ণ স্তব্ধ করে দিয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us