বিয়ের ৯ বছর পর মা হলেন দৃষ্টি, ছেলে হল না মেয়ে?

সপ্তাহের শুরুতেই সুখবর। মা হলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দৃষ্টি ধামি। এ দিন ইনস্টাগ্রামের পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দিলেন সুখবর। সুন্দর একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন মেয়ে হয়েছেন। বিয়ের প্রায় ৯ বছরের মাথায় মা হলেন নায়িকা।

বিয়ের ৯ বছর পর মা হলেন দৃষ্টি, ছেলে হল না মেয়ে?

| Edited By: উত্‍সা হাজরা

Oct 22, 2024 | 9:52 PM

সপ্তাহের শুরুতেই সুখবর। মা হলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দৃষ্টি ধামি। এ দিন ইনস্টাগ্রামের পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দিলেন সুখবর। সুন্দর একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন মেয়ে হয়েছেন। বিয়ের প্রায় ৯ বছরের মাথায় মা হলেন নায়িকা। হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ তিনি। তবে অনেক দিন হল তাঁকে দেখা যায়নি কোনও সিরিয়ালে। এ দিন ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তিনি লেখেন, “সোজা স্বর্গ থেকে এসেছে আমাদের জীবন। নতুন একটা শুরু। আমাদের মেয়ে এসেছে। মা-বাবা হিসাবে আমরা খুবই আনন্দিত।” কিছু দিন আগেই ধুমধাম করে সাধের অনুষ্ঠান উদযাপন করেছিলেন নায়িকা। সেই ছবিও ভাগ করে নেন তিনি।

সাধের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়ে তিনি লেখেন, “প্রিয়জনদের সঙ্গে একত্রিত হয়েছি এবং আমাদের নতুন সূচনা উদযাপন করেছি।তোমার জন্য অপেক্ষা করতে পারছি না বেবি কে। ধন্যবাদ আমার সবচেয়ে কাছের বন্ধুদের এবং কিছু লোকের কাছে যারা আমাদের এই শেষ মুহূর্তের পরিকল্পনা করতে সাহায্য করেছে।” উল্লেখ্য, ২০১৫ সালে ব্যবসায়ী নীরজ খেমকাকে বিয়ে করেন নায়িকা। সন্তানসম্ভবা হওয়ার খবরও ভাগ করে নিয়েছিলেন নিজের সমাজমাধ্যমের পাতায়। ২০২৪ সালের অক্টোবরেই যে মা হবেন তিনি সে কথাও আগেই জানান নায়িকা।

 

Follow Us