‘মন্নত’ ছেড়ে ভাড়া বাড়িতে শাহরুখ, মাসে কত টাকা দিতে হবে জানেন?

একেবারে রাতারাতিই নিজের সাধের মন্নত ছাড়লেন শাহরুখ খান। তবে একা নন, সঙ্গে স্ত্রী গৌরী, মেয়ে সুহানা এবং দুই ছেলে আরিয়ান ও আব্রামও।

মন্নত ছেড়ে ভাড়া বাড়িতে শাহরুখ, মাসে কত টাকা দিতে হবে জানেন?
Image Credit source: Instagram

|

Feb 27, 2025 | 7:32 PM

একেবারে রাতারাতিই নিজের সাধের মন্নত ছাড়লেন শাহরুখ খান। তবে একা নন, সঙ্গে স্ত্রী গৌরী, মেয়ে সুহানা এবং দুই ছেলে আরিয়ান ও আব্রামও। খবর অনুযায়ী, আগামী মে মাস থেকে মন্নতে শুরু হবে সংস্কার ও কিছু পুননির্মাণের কাজ। সেই কারণেই মন্নত ছাড়তে বাধ্য হয়েছেন বাদশা পরিবার। তা মন্নত ছেড়ে কোথায় গিয়ে উঠলেন শাহরুখ?

সূত্রের খবর অনুযায়ী, শাহরুখ মুম্বইয়ের পালি হিল এলাকার একটি বিলাসবহুল অ্য়াপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। যার প্রতিমাসের ভাড়া প্রায় ২৫ লাখ টাকা! এই চারতলা অ্য়াপার্টমেন্টের একতলায় থাকবে শাহরুখের প্রযোজক সংস্থা রেড চিলিজের অফিস। আর বাদ বাকি ফ্লোরে থাকবেন শাহরুখ ও তাঁর পরিবার। ভাড়া নেওয়ার আগে, গৌরী নিজে গিয়ে নতুন করে সাজিয়েছেন এই অ্য়াপার্টমেন্ট। শাহরুখ যে বাড়িটি ভাড়া নিয়েছেন, সেটি বলিউডের বিখ্য়াত প্রযোজক বাসু ভাগনানির। যা তাঁর ছেলে অভিনেতা ভিকি ভাগনানির নামে কেনা হয়েছে।

প্রসঙ্গত, ২০০১ সালে খোরশেদ ভানু সঞ্জনা ট্রাস্ট থেকে গ্রেড ৩ হেরিটেজের তালিকায় থাকা বাংলোটি ৯৯ বছরের লিজে নেন শাহরুখ খান। হেরিটেজ আইনের কারণে এই বিল্ডিংয়ের কোনও কাঠামোগত পরিবর্তন করার আইন ছিল না। তবে শাহরুখ, সেখানে একটি মাল্টিস্টোরি অ্যানেক্স নির্মাণ করেন, যেখানেই পুরো পরিবারকে নিয়ে থাকেন তিনি। এই নির্মাণের জন্য বেশকিছু নিয়ম ও আইন মেনে চলতে হয়েছে শাহরুখ খানকে।

সূত্রের খবর, মন্নতের জমি মুম্বইয়ের কালেক্টরের অধীনে হওয়ায় একটি বিশেষ ট্যাক্স দিতে হয়। যা ‘আনআর্নড ইনকাম’ বা অব্যবহৃত আয়ের উপর নির্ভর করে। ২০১৯ সালে শাহরুখ-গৌরীর সম্পত্তির মালিকানা লিজহোল্ড থেকে ফ্রিহোল্ডে রূপান্তরিত করেন। সেই সময় ২৭.৫ কোটি টাকা প্রিমিয়াম দেন তাঁরা। তবে কর্তৃপক্ষ এই প্রিমিয়ামটি ভুলভাবে সম্পূর্ণ নির্মাণ খরচের উপর হিসেব করেছিলেন, যা কিনা জমির মূল্য থেকে অনেকটাই বেশি ছিল। কর্তৃপক্ষের এমন ভুল সম্প্রতি নজরে পড়ে গৌরী ও শাহরুখের। এরপর গৌরী একটি আবেদন করেন অর্থ রিফান্ডের জন্য। সেই আবেদনপত্রের সূত্র ধরেই সাবঅর্বান ডেপুটি কালেক্টর সতীশ বাগাল এই ভুলটি স্বীকার করে নেন। তিনি জানান, ‘সরকারের আনুষ্ঠানিক আদেশের পর শাহরুখের কাছ থেকে অতিরিক্ত নেওয়া ৯ কোটি ফিরিয়ে দেওয়া হবে।’

Loading...
Unable to load recommendations.
Follow Us