অমিতাভও নয়, বচ্চনও নয়! জানেন বিগ বির আসল নাম ও পদবি কি?
তিনি বলিউডের শহেনশাহ, বিশ্বজোড়া খ্যাতি তাঁর ‘অমিতাভ বচ্চন’ নামেই। কিন্তু আপনি কি জানেন, এই কিংবদন্তি অভিনেতার আসল নাম ‘অমিতাভ’ এবং পদবি ‘বচ্চন’— কোনওটাই আসল নাম বা পদবি নয়! হ্য়াঁ, বিষয়টা অবাক করার মতো হলেও এটাই সত্যি। আর এই সত্যটা নিজেই জানালেন অমিতাভ বচ্চন।

তিনি বলিউডের শহেনশাহ, বিশ্বজোড়া খ্যাতি তাঁর ‘অমিতাভ বচ্চন’ নামেই। কিন্তু আপনি কি জানেন, এই কিংবদন্তি অভিনেতার আসল নাম ‘অমিতাভ’ এবং পদবি ‘বচ্চন’— কোনওটাই আসল নাম বা পদবি নয়! হ্য়াঁ, বিষয়টা অবাক করার মতো হলেও এটাই সত্যি। আর এই সত্যটা নিজেই জানালেন অমিতাভ বচ্চন।
অমিতাভ বচ্চনের জন্মসূত্রে নাম ছিল ‘ইনকিলাব শ্রীবাস্তব’! তাঁদের পারিবারিক প্রকৃত পদবি ছিল ‘শ্রীবাস্তব’। জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)-র আড্ডায় এসে নিজের নাম ও পদবি পরিবর্তনের পেছনের সেই ঐতিহাসিক গল্প শোনালেন খোদ ‘বিগ বি’।
অনুষ্ঠানে প্রয়াগরাজের প্রতিযোগী ডঃ জাগ্রতির সঙ্গে কথা বলতে গিয়ে অমিতাভ স্মরণ করেন তাঁর শৈশবের প্রথম স্কুল ‘সেন্ট মেরি’স কনভেন্ট’-এর কথা। তিনি জানান, ছোটবেলা থেকেই তাঁর বাবা, বিখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন জাতপাত ও সামাজিক বর্ণপ্রথার তীব্র বিরোধী ছিলেন। অমিতাভকে স্কুলে ভর্তি করানোর সময় ফর্মের একটি কলামে শিক্ষার্থীর ‘জাতি বা বর্ণ’ (Caste) জানতে চাওয়া হয়েছিল।
জাতপাত প্রথাকে অস্বীকার করে সেদিনই প্রথমবার হরিবংশ রাই বচ্চন সেখানে লিখে দেন— ‘আমাদের জাতি বচ্চন’। নিজের সাহিত্যিক ছদ্মনাম ‘বচ্চন’-কেই পরিবারের পরিচয় বানিয়ে দেন তিনি। আর এভাবেই খাতায়-কলমে তৈরি হয় ‘অমিতাভ বচ্চন’ নামটি।
হরিবংশ রাই বচ্চন ও তেজী বচ্চনের দুই সন্তান— অমিতাভ এবং তাঁর ছোট ভাই অজিতাভ বচ্চন। ‘সাত হিন্দুস্তানি’ ছবির মাধ্যমে বলিপাড়ায় ডেবিউ করেছিলেন অমিতাভ। তবে কেরিয়ারের শুরুর দিনগুলোতে একের পর এক ফ্লপ ছবির মুখ দেখতে হয়েছিল তাঁকে। সেই ব্যর্থতার তকমা মুছে যায় সত্তরের দশকের শেষের দিকে। ‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘ত্রিশূল’, ‘কালা পত্থর’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমা তাঁর ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। ‘অ্যাংরি ইয়ং ম্যান’ অবতারে আত্মপ্রকাশ করে সাধারণ অভিনেতা থেকে ভারতীয় চলচ্চিত্র জগতের অবিসংবাদিত ‘শহেনশাহ’ হয়ে ওঠেন তিনি।
