AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agnimitra Paul: 'তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি', কেন বললেন অগ্নিমিত্রা?

Agnimitra Paul: ‘তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি’, কেন বললেন অগ্নিমিত্রা?

শুভশ্রী রায়চৌধুরী

|

Updated on: Sep 22, 2026 | 9:12 PM

Share

Agnimitra Paul on Mamata Banerjee: মন্ত্রী বলেন, "হয়তো বক্তব্য রাখার সময় বলেছি যে অস্তিত্ব থাকবে না, কিন্তু এটা যে এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে তা ভাবতে পারিনি। এটা আমাদের জন্য খুব শিক্ষণীয়।" অগ্নিমিত্রা আরও বলেন, "ঔদ্ধত্য, মানুষকে সম্মান না দেওয়া বা ঠকানো...এখান থেকে অনেক কিছুই শিক্ষার আছে।"

দুঃসময়ে যাঁরা মমতার হাত ছেড়েছেন, তাঁদের সুবিধাবাদী  বলে নিশানা রাজ্যের পুর মন্ত্রী অগ্নিমিত্রা পলের। তাঁর কথায়, “এত তাড়াতাড়ি তৃণমূল শেষ হয়ে যাবে এটা ভাবিনি।” মন্ত্রী বলেন, “হয়তো বক্তব্য রাখার সময় বলেছি যে অস্তিত্ব থাকবে না, কিন্তু এটা যে এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে তা ভাবতে পারিনি। এটা আমাদের জন্য খুব শিক্ষণীয়।” অগ্নিমিত্রা আরও বলেন, “ঔদ্ধত্য, মানুষকে সম্মান না দেওয়া বা ঠকানো…এখান থেকে অনেক কিছুই শিক্ষার আছে। তবে, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন। এটা তো আমি অস্বীকার করতে পারি না। কিন্তু, আজ যাঁরা তাঁর হাত ছেড়ে দিল, এটাও কিন্তু একটা শিক্ষার যে রাজনীতিতে আদর্শ কোথায় গেল? যেখানে আমি সুবিধা দেখব, সেখানেই চলে যাব?”

Follow Us