হৃতিকের থেকে ৪০০ কোটি খোরপোশ চান স্ত্রী! কত টাকায় রফা শেষমেশ?

Bollywood Gossip: শোনা যায়, খোরপোশ বাবদ হৃতিকের কাছ থেকে প্রায় ৪০০ কোটি চেয়ে বসেছিলেন সুজান খান। তবে অত টাকা দিতে চাননি বলিউডের গ্রীক গড। অনুরোধের পর চিঁড়ে ভেজেও।

হৃতিকের থেকে ৪০০ কোটি খোরপোশ চান স্ত্রী! কত টাকায় রফা শেষমেশ?
কত টাকায় রফা শেষমেশ?

Oct 19, 2024 | 6:52 PM

খোরপোশ– চার অক্ষরের একটি শব্দ। যা নিয়ে মানুষের মনে কৌতূহল কিছু কম নয়। বলিউডের বিগ বাজেট ডিভোর্স নিয়ে চর্চা চলে প্রতিনিয়ত। এমনই এক ‘বড় বাজেটের বিচ্ছেদ’ হয়েছিল সুজান খান হৃতিক রোশনের। ২০০০ সালের ২০ ডিসেম্বর ছোটবেলার প্রেমিকা সুজানকে বিয়ে করেন হৃতিক। তবে ২০১৪ সালের ১ নভেম্বর আচমকাই তাঁদের বিচ্ছেদের খবরে তোলপাড় হতে থাকে সব মহল। জানা যায়, অন্য নারীর প্রতি আকর্ষণের কারণেই সুজানের থেকে ক্রমশ দূরে সরছিলেন হৃতিক। যার পরিণতি বিচ্ছেদ!

শোনা যায়, খোরপোশ বাবদ হৃতিকের কাছ থেকে প্রায় ৪০০ কোটি চেয়ে বসেছিলেন সুজান খান। তবে অত টাকা দিতে চাননি বলিউডের গ্রীক গড। অনুরোধের পর চিঁড়ে ভেজেও। কত টাকায় রাজি হন সুজান? বলিউডের বেশ কিছু সূত্র জানাচ্ছে, শেষমেশ ২০ কোট ইছাড় দিয়েছিলেন সুজান। গুণে গুণে ৩৮০ কোটি টাকা দিতে হয়েছিল হৃতিককে।

তবে এই কারণে তাঁদের বন্ধুত্বে কিন্তু কোনও ছেদ পড়েনি। প্রেম না থাকলেও, বিয়ে ভাঙলেও আজও তাঁরা বন্ধু। এমনকি তাঁদের দুই সন্তান হৃদান ও রেহানকে একসঙ্গেই মানুষ করছেন দু’জনে। ব্যক্তিগত জীবনে দু’জনেই এগিয়ে গিয়েছেন অনেকটাই। এই মুহূর্তে সাবা আজাদের সঙ্গে সম্পর্কে আছেন হৃতিক রোশন। অন্যদিকে প্রাক্তন স্ত্রীও শুরু করেছেন নতুন পথচলা। অভিনেতা আরসালান গোনির সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us