Hrithik Roshan: ডেটিং অ্যাপে হৃত্বিকের নাম! সাবা আজাদের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন? তুঙ্গে জল্পনা

Hrithik Roshan Raya Dating App: ২০২১ সাল থেকে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন হৃত্বিক রোশন ও সাবা আজাদ। করণ জোহরের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে নিজেদের সম্পর্কের সিলমোহর দিয়েছিলেন তাঁরা। ২০২৫ সালের অক্টোবর মাসে উদযাপিত হয়েছিল তাঁদের সম্পর্কের চার বছর।

Hrithik Roshan: ডেটিং অ্যাপে হৃত্বিকের নাম! সাবা আজাদের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন? তুঙ্গে জল্পনা

|

Aug 15, 2026 | 1:07 PM

হৃত্বিক রোশন ও সাবা আজাদের দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে ফের নতুন করে শুরু হয়েছে জোর জল্পনা। সৌজন্যে, একটি অতি-গোপনীয় ডেটিং অ্যাপের রহস্যময় প্রোফাইল! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘রায়া’ (Raya) নামক সেলিব্রিটি ও তারকাদের একটি বিশেষ ডেটিং অ্যাপের স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যা এই তারকা জুটির প্রেমের সমীকরণ নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে।

ভাইরাল হওয়া স্ক্রিনশটে হৃত্বিক রোশনের ছবি, বয়স এবং তাঁর আসল ইনস্টাগ্রাম হ্যান্ডেল ব্যবহার করা দেখা গিয়েছে। যেখানে বায়োতে লেখা রয়েছে— “অভিনেতা/প্রযোজক/উদ্যোক্তা, মুম্বই”। রেডিট (Reddit) এবং ইনস্টাগ্রামের নানা প্রোফাইলে স্ক্রিনশটটি ঘুরে বেড়ালেও, অ্যাকাউন্টটি সত্যিই হৃত্বিকের কি না কিংবা এটি এখন সক্রিয় রয়েছে কি না, তার কোনও সত্যতা মেলেনি। এর আগেও একই অ্যাপে হৃত্বিকেরনাম যুক্ত করে স্ক্রিনশট ছড়িয়ে পড়েছিল। তবে নতুন করে তৈরি হওয়া এই জল্পনা নিয়ে হৃত্বিক বা সাবা— কাউকেই প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি।

রেডিটে ছবিটি পোস্ট হতেই নেটিজেনদের মধ্যে আলোচনা তুঙ্গে। এক নেটিজেন উদ্বেগ প্রকাশ করে লেখেন, “কিন্তু… সাবার কী হবে?” অন্য এক অনুরাগী কিছুটা মজার ছলেই লেখেন, “তিনি কি তবে সাবা থেকে মুক্ত (আজাদ) হয়ে গেলেন?” আর এক ব্যবহারকারীর বক্তব্য, “স্বয়ং গ্রিক গড যদি এই বিষাদের মধ্য দিয়ে যান, তবে সাধারণ মানুষের আর কী দশা!” তবে অনেকেই বিষয়টির অন্য দিক তুলে ধরেছেন। এক নেটিজেন লিখেছেন, “রায়া কেবল ডেটিং নয়, কাজের যোগাযোগ বা নেটওয়ার্কিংয়ের জন্যও ব্যবহৃত হয়। আর এতে একবার অ্যাকাউন্ট খুললে তা সহজে মোছা যায় না। তাই উনি এখন এতে সক্রিয় আছেন বলে মনে হয় না।”

উল্লেখ্য, ‘রায়া’ অ্যাপে হৃত্বিকের নাম জড়ানোর ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অভিনেত্রী উর্বশী রাউতেলা দাবি করেছিলেন, তিনি উক্ত অ্যাপে হৃত্বিক রোশন ও আদিত্য রায় কাপুরের প্রোফাইল দেখেছেন। যদিও উর্বশীর সেই দাবির সত্যতাও তখন যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন হৃত্বিক রোশন ও সাবা আজাদ। করণ জোহরের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে নিজেদের সম্পর্কের সিলমোহর দিয়েছিলেন তাঁরা। ২০২৫ সালের অক্টোবর মাসে উদযাপিত হয়েছিল তাঁদের সম্পর্কের চার বছর। সেই সময়ে সোশাল মিডিয়ায় সাবার সঙ্গে কাটানো বেশ কিছু অদেখা মুহূর্তের ছবিও পোস্ট করেছিলেন হৃত্বিক। বলিপাড়ার প্রায় প্রতিটি অনুষ্ঠান বা পার্টিতেই এই যুগলকে একসঙ্গে দেখা যায়।

Loading...
Unable to load recommendations.
Follow Us