শ্বশুরের জায়গায় বউমা! বিগ বি-র আসন দখলের পথে ঐশ্বর্য?

KBC: এবার কি অবসরের পথে অমিতাভ বচ্চন? বলিউডে কান পাতলে তেমনই খবর মিলছে। শোনা যাচ্ছে অমিতাভ বচ্চন নাকি সরতে চলেছেন KBC থেকে। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই কথা উঠেছিল তিনি এই শো থেকে সরে আসবেন। যদিও তারপরও কাজ চালিয়ে গিয়েছেন তিনি। 

শ্বশুরের জায়গায় বউমা! বিগ বি-র আসন দখলের পথে ঐশ্বর্য?

Mar 11, 2025 | 7:55 PM

২০০০ সালের শুরু। বচ্চন পরিবারে তখন ঝড় বয়ে গিয়েছে। দেউলিয়া অমিতাভ বচ্চন। তখন পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিল সোনি এন্টারটেইনমেন্ট। শুরু হয়েছিল কেবিসি শো। যেখানে ভাগ্য বদল হতে দেখেছে আট থেকে আশি। আর হটসিটে বসে থাকা বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের সঞ্চালনা বরাবরই দর্শকদের মন জয় করে এসেছে। দেখতে দেখতে ২৫ বছর পার। এবার কি অবসরের পথে অমিতাভ বচ্চন? বলিউডে কান পাতলে তেমনই খবর মিলছে। শোনা যাচ্ছে অমিতাভ বচ্চন নাকি সরতে চলেছেন KBC থেকে। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই কথা উঠেছিল তিনি এই শো থেকে সরে আসবেন। যদিও তারপরও কাজ চালিয়ে গিয়েছেন তিনি।

শোয়ের ১৫ তম সিজ়নেও শোনা গিয়েছিল তিনি আর ফিরবেন না এই শোয়ে। যদিও ১৬ তম সিজ়নে এসে তিনি একইভাবে দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন। তবে সম্প্রতিতে তাঁর ব্লগে চোখ রাখলে বোঝাই যায় তিনি এবার কাজ কমাতে চান। বাড়ছে বয়স। যদিও তাতে বিন্দুমাত্র ভাটা পড়েনি তাঁর এনার্জিতে, অভিনয়ে, কর্মদক্ষতায়। তবে ইদানিং বারংবার অমিতাভকে লিখতে দেখা যাচ্ছে তিনি এবার একটু বিশ্রাম চান। তাঁর কলমে ক্লান্তির ছাপ বর্তমান।

আর এই সময়ই রটছে অন্য খবর, অমিতাভ বচ্চনের অবর্তমানে তাঁর আসনে বসতে চলেছেন কে? এবার খোদ শোহরুখ খান এই কাজ করেছিলেন। এবার তালিকায় নাকি যোগ হয়েছে ঐশ্বর্য রাই বচ্চনেরও নাম। তিনি নাকি এই প্রস্তাব পেয়েছেন বলেই অন্দরমহলের খবর। যদিও এই প্রসঙ্গে চ্যানেলের তরফ থেকে কিছুই জানানো যায়নি। নিশ্চিত করে তাই এখনই নাম প্রকাশ্যে আনা যাচ্ছে না। কারণ সত্যি ঐশ্বর্য এই প্রস্তাব গ্রহণ করবেন কি না, আদপে এই রটে যাওয়া খবর সত্যি কি না, তার উত্তর একমাত্র সময়ই দিতে পারবে।

Follow Us