মালাইকার মনে কি আজও আরবাজ? অমতেই বিচ্ছেদ? সামনে এ কোন সত্যি

Malaika Arora Secret: ২০১৭ সালে মালাইকা প্রথম অনুভব করেন তাঁর কাছে পুরো পৃথিবীটাই পাল্টে গিয়েছে পলকে। মালাইকার কথায় বিবাহ বিচ্ছেদের সময় তাঁর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কিন্তু কেন এমনটা মনে হয়েছিল মালাইকার?

মালাইকার মনে কি আজও আরবাজ? অমতেই বিচ্ছেদ? সামনে এ কোন সত্যি

Mar 26, 2024 | 10:06 AM

টানা ১৯ বছরের সংসার জীবন। মালাইকা আরোরা ও আরবাজ খান, একে অন্যের সঙ্গে একটা সময় চুটিয়ে প্রেম করেই ঘর বেঁধেছিলেন। তাঁদের একটি পুত্র সন্তানও হয়। তবে ১৯ বছরের মাথায় হঠাৎ ঘটে যায় ছন্দপতন। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে বসেন মালাইকা আরোরা ও আরবাজ। যদিও কান পাতলে শোনা যায় মালাইকার পরকীয়ার জেরেই এই সিদ্ধান্ত না কি নিয়েছিলেন আরবাজ। এরপর থেকেই শুরু হয় মালাইকার সিঙ্গল মাদারের সফর। ২০১৭ সালে মালাইকা প্রথম অনুভব করেন তাঁর কাছে পুরো পৃথিবীটাই পাল্টে গিয়েছে পলকে। মালাইকার কথায় বিবাহ বিচ্ছেদের সময় তাঁর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।

তবে কি এই বিচ্ছেদ চাননি মালাইকা? একেবারেই তেমনটা নয়। কারণ মালাইকার জীবনে তখন অন্য কারও প্রেম উঁকি দিয়েছে। যদিও সিঙ্গল মাদার সফর, হঠাৎ করে পরিবার থেকে বেরিয়ে এসে নতুন করে শুরু করা, সেই পরিস্থিতিটা তাঁকে ভাবিয়েছিল। তবে মুহূর্তে তিনি নিজেকে ঠিক করে নেন। স্থির করেন পরিস্থিতি সামলে নিতে হবে। তাঁর ছেলের ভবিষ্যতের কথা ভেবে তাঁকে শক্ত হতে হবেই। সেই কারণে আর থেমে থাকা নয়। সিঙ্গল মাদারের সফরটা ঠিক কেমন তিনি বুঝেছিলেন।

তবে ছেলের মুখ চেয়ে মালাইকা স্থির করেছিলেন তিনি নতুন করে সবটা শুরু করবেন। কারুর ভরসায় না থেকে। তাঁর সন্তান যেন সঠিকটা জানতে পারে, শিক্ষতে পারে, সেই চেষ্টায় নতুন করে মালাইকা নিজেকে গুছিয়ে নিয়েছিলেন। এরপর ২০১৯ সালে সালাইকার জীবনে অর্জন কাপুরের জায়গা স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। তবে বিয়ে নিয়ে এখনও কোনও মন্তব্য না করলেও, স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন তিনি অর্জুনের সঙ্গে বার্ধক্যে পথ পেরতে চান। তবে তাঁরা বিয়ে করবেন কি না, সেই নিয়ে এখনও কোনও তথ্য স্পষ্ট নয়।

Follow Us