শ্বেতা-অভিষেক একা নন, অমিতাভের সম্পত্তির ভাগীদার রয়েছে আরও?

বচ্চন পরিবার বলিউডের অন্যতম প্রভাবশালী এবং বিত্তশালী পরিবারের মধ্যে অন্যতম। অমিতাভ বচ্চন, যিনি শুধুমাত্র একজন কিংবদন্তি অভিনেতা হিসেবে পরিচিত নন, বরং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় জায়গা অধিকারী, তাঁর পরিবারও সব সময় রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

শ্বেতা-অভিষেক একা নন, অমিতাভের সম্পত্তির ভাগীদার রয়েছে আরও?

| Edited By: উত্‍সা হাজরা

Jan 30, 2025 | 8:22 PM

বচ্চন পরিবার বলিউডের অন্যতম প্রভাবশালী এবং বিত্তশালী পরিবারের মধ্যে অন্যতম। অমিতাভ বচ্চন, যিনি শুধুমাত্র একজন কিংবদন্তি অভিনেতা হিসেবে পরিচিত নন, বরং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় জায়গা অধিকারী, তাঁর পরিবারও সব সময় রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই পরিবারে তার দুই সন্তান, শ্বেতা ও অভিষেক বচ্চন, তাদের নিজ নিজ জীবন সফল। সম্প্রতি, এমন কিছু খবর শোনা যাচ্ছে যা বচ্চন পরিবারের সদস্যদের নিয়ে আরও বেশি আলোচনা সৃষ্টি করেছে।

অনেকেই বলছেন যে, অমিতাভ বচ্চন নাকি ইতিমধ্যেই তার দুই সন্তানের মধ্যে সম্পত্তি বন্টন শুরু করেছেন। এমনকি শ্বেতাকে ৫০ কোটি টাকার একটি সম্পত্তি উপহার দেওয়ার কথা সামনে এসেছে, যার দলিলে অমিতাভের স্বাক্ষরও ছিল। যা বিপুল বিতর্ক সৃষ্টি করেছে, তা বলাই যায়। তবে, এর মধ্যে আরও একটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে,অমিতাভের সম্পত্তির নতুন দাবিদারের উপস্থিতি। সম্প্রতি,বিগ বি সঞ্চালিত জনপ্রিয় রিয়েলিটি শো “কৌন বনেগা ক্রোড়পতি ১৬”-এ হাজির হয়েছিলেন বিশেষ অতিথি। তন্ময় ভাট এবং ভুবন বাম।

প্রোমোতে দেখা যাচ্ছে, তন্ময় ও ভুবন অমিতাভ বচ্চনকে হাসানোর চেষ্টা করছেন, এবং তাঁদের রসবোধ দিয়ে বিগ বি-কে মজা করাচ্ছেন। এক পর্যায়ে, সময় রায়না, যিনি একজন কৌতুক অভিনেতা এবং ইউটিউবার, অমিতাভকে তাঁর বিখ্যাত সংলাপ “রিস্তে মে তো হাম তুমহারে বাপ লাগতে হ্যায়, নাম হ্যায় শাহেনশাহ” বলতে বলেন। এই সংলাপটি বলার পর, সময় রায়না আরও মজার মতো বলেন, “আপনি তো আমাদের ছেলে বলেই দিলেন, এবার সম্পত্তিতে তো ভাগ দিতেই হবে।” এ কথাটি শুনে অমিতাভ হাসি থামাতে পারেননি, এবং সেটি দেখে দর্শকরাও হাসিতে ভরে ওঠেন।

 

Follow Us