Kajol Devgan Birthday: অভিনয় না করলেও কোটি কোটি টাকা ঢোকে কাজলের অ্যাকাউন্টে! সম্পত্তি কত জানেন?

Kajol Luxury Lifestyle: পর্দায় যাঁর অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ভক্তরা, সেই কাজল দেবগন বাস্তবে কত কোটি টাকার মালকিন জানেন? ৫০ পেরিয়েও গ্ল্যামারে তরুণীদের টেক্কা দেওয়া এই অভিনেত্রী শুধু অভিনয় নয়, বুদ্ধিদীপ্ত এক মাস্টারপ্ল্যানে গড়ে তুলেছেন বিশাল সাম্রাজ্য! অভিনেত্রীর সম্পত্তি কত জানেন?

Kajol Devgan Birthday: অভিনয় না করলেও কোটি কোটি টাকা ঢোকে কাজলের অ্যাকাউন্টে! সম্পত্তি কত জানেন?
কী কী গাড়ি রয়েছে অভিনেত্রীর?

Aug 05, 2026 | 9:36 AM

সেই ট্রেনের কামরার দরজা ধরে শাহরুখের দিকে হাত বাড়িয়ে দেওয়ার দৃশ্যটা মনে আছে? কিংবা ‘কভি খুশি কভি গম’-এর সেই চঞ্চল অঞ্জলি? নব্বইয়ের দশক থেকে আজ পর্যন্ত বলিউডে যাঁর রাজত্ব কিন্তু একচুলও কমেনি। আজ ৫ আগস্ট, মুম্বইয়ের এই পাওয়ার হাউস অভিনেত্রী কাজল দেবগনের আজ জন্মদিন। তবে পর্দায় যাঁর সহজ-সরল বা চঞ্চল রূপ দেখে আমরা অভ্যস্ত, বাস্তবে তিনি কিন্তু এক বিশাল সাম্রাজ্যের মালকিন!

ফ্যাশন আর গ্ল্যামারে কাজল এখনও টেক্কা দিতে পারেন অনেক অভিনেত্রীকেই। তবে শুধুই অভিনয় নয়, বুদ্ধি দিয়ে টাকা জমানো আর নতুন জায়গায় বিনিয়োগ করার ক্ষেত্রেও তিনি দারুণ পটু। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, কাজলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা!

ভাবছেন এই টাকা শুধুই সিনেমা থেকে আসে? একদমই নয়। সিনেমা তো আছেই, তার পাশাপাশি নামী সব ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে শুরু করে রিয়েল এস্টেটেও বুদ্ধি করে টাকা বিনিয়োগ করেছেন কাজল। মুম্বইয়ের অভিজাত এলাকা জুহুতে স্বামী অজয় দেবগনের সঙ্গে তাঁর একটা বিশাল বড় বাংলো রয়েছে, যার নাম ‘শিবশক্তি’। এই বাড়ির দামই প্রায় ৬০ কোটি টাকা! এখানেই শেষ নয়, সুদূর লন্ডনের বুকে এক নামী এলাকায় তাঁদের প্রায় ৫৪ কোটি টাকার একটা রাজকীয় বাড়িও রয়েছে।

অনেকেই ভাবেন, তারকারা বুঝি শুধু দামি জামাকাপড় আর সাজগোজ নিয়েই ব্যস্ত থাকেন। কিন্তু কাজলের হিসাবটা আলাদা। মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় সম্প্রতি একটি কমার্শিয়াল রিটেল স্পেস কিনে দীর্ঘমেয়াদী লিজ চুক্তিতে ব্যাঙ্ককে ভাড়া দিয়েছেন তিনি। এতে করে অভিনয় না করলেও অ্যাকাউন্টে নিয়মিত মোটা অঙ্কের টাকা জমা হতে থাকে।

আর গাড়ির শখ? কাজলের গ্যারেজে রয়েছে দেড় কোটি টাকার বিএমডব্লিউ এক্স৭ (BMW X7), অডি কিউ৭ (Audi Q7), মার্সিডিজ-বেঞ্জ আর ভলভো এক্সসি৯০ (Volvo XC90)-এর মতো সব নামজাদা মডেলের গাড়ি।

মিষ্টি হাসি আর দারুণ অভিনয় দিয়ে গত তিন দশক ধরে দর্শকদের মন জয় করে রেখেছেন তিনি। আজকের এই বিশেষ দিনে প্রিয় অভিনেত্রীকে ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাঁর অগণিত ভক্ত!

Loading...
Unable to load recommendations.
Follow Us