Exclusive Kanchan Mullick : ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক, শ্রীময়ীর কোলে ছেলে এল নাকি মেয়ে?

২০২৪ সালের নভেম্বর মাসে জন্ম হয়েছিল কাঞ্চন-শ্রীময়ী প্রথম সন্তান কন্যা কৃষভির। সেই সময়ও আগে থেকে সন্তান আসার কথা ঘোষণা করেননি কাঞ্চন-শ্রীময়ী। এবারও সেই পথেই হাঁটলেন। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিনই সই বিয়ে সারেন কাঞ্চন-শ্রীময়ীর।

Exclusive Kanchan Mullick : ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক, শ্রীময়ীর কোলে ছেলে এল নাকি মেয়ে?

| Edited By: আকাশ মিশ্র

Jul 25, 2026 | 6:52 PM

ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক। এবার শ্রীময়ীর কোলে এল পুত্র সন্তান। শনিবার শহরের এক বেসরকারি হাসপাতালে কাঞ্চন-শ্রীময়ীর দ্বিতীয় সন্তানের জন্ম হল। টিভি ৯ বাংলাকে কাঞ্চন বললেন, ‘আমার মেয়ে হওয়াতে ভীষণ খুশি হয়েছিলাম। আজকে আবার বাবা হয়েছি। খুব খুশি। অগাস্টে শ্রীময়ীর মা হওয়ার কথা ছিল। তবে একটু আগেই আমাদের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হয়েছে।’

এই কথা বলার সময়ে কাঞ্চনের পাশেই ছিলেন শ্রীময়ী। ছেলে হওয়ার পরে টিভি নাইন বাংলাকে শ্রীময়ী বললেন ”আমি আর আমার সন্তান, দু’ জনেই সুস্থ রয়েছি। নভেম্বর মাসে, পুরী থেকে ফেরার পর বুঝতে পারি, আমি প্রেগন্যান্ট। কাঞ্চন আমায় জিজ্ঞাসা করেছিল, ‘২৯ বছরের মধ্যে দু’ বার মা হবি, সব কিছু সামলাতে পারবি তো?’ বলেছিলাম, আমি খুব খুশি। আমাকে, আবার মা হওয়ার ব্যাপারে খুব উৎসাহ দিয়েছে, দিদি ঋতুপর্ণা সেনগুপ্ত। আমাকে কয়েকদিন আগে সাধও খাইয়েছে ঋতুদি। ”

শ্রীময়ীর সাধের ছবি।

কয়েকদিন আগেই জল্পনা ছিল, যে শ্রীময়ী আবার মা হচ্ছেন, তবে দ্বিতীয় সন্তান আসার বিষয়টি ঘোষণা করেননি কাঞ্চন-শ্রীময়ী। শনিবার নিজেরাই জানিয়ে দেন তাঁদের জীবনে দ্বিতীয় সন্তান আসার খবর।

২০২৪ সালের নভেম্বর মাসে জন্ম হয়েছিল কাঞ্চন-শ্রীময়ী প্রথম সন্তান কন্যা কৃষভির। সেই সময়ও আগে থেকে সন্তান আসার কথা ঘোষণা করেননি কাঞ্চন-শ্রীময়ী। এবারও সেই পথেই হাঁটলেন। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিনই সই বিয়ে সারেন কাঞ্চন-শ্রীময়ীর। তারপর মার্চ মাসে আনুষ্ঠানিক বিয়ে হয় দু’ জনের। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সবুজ শিবিরে প্রার্থী হননি কাঞ্চন। বলেছিলেন এবার পুরোটা সময় দেবেন পরিবার ও অভিনয়কে। এবার অভিনেতার পরিবার আরও একটু বড় হচ্ছে।

Follow Us