হোমওয়ার্কের খাতায় ‘রণবীর সিং’ হওয়ার পরিকল্পনা! ‘ধুরন্ধর’ ম্যাজিকে কুপোকাত খুদে ভক্ত

আমি সব ধরণের চরিত্রে অভিনয় করতে পারি কারণ আমি নাচ ও গান খুব ভালোবাসি।” এখানেই শেষ নয়, উত্তরের পাশে পেন্সিল দিয়ে সে রণবীরের ‘হামজা’ লুকের একটি স্কেচও এঁকেছে। সাধারণ পাঠ্যবইয়ের বাইরে এমন উত্তর দেখে শিক্ষকও রেগে না গিয়ে হাসিমুখে ‘গুড’ লিখে দিয়েছেন। শিক্ষকের এই উদার মানসিকতাও নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

হোমওয়ার্কের খাতায় ‘রণবীর সিং’ হওয়ার পরিকল্পনা! ‘ধুরন্ধর’ ম্যাজিকে কুপোকাত খুদে ভক্ত

|

Apr 16, 2026 | 5:21 PM

ছোটবেলায় খাতার পাতায় ‘Life’s Aim’ বা ‘জীবনের লক্ষ্য’ লিখতে দিলে বেশিরভাগ শিশুই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার কথা লেখে। কিন্তু রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ জমানায় বদলে গিয়েছে সেই চেনা ছবি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক স্কুল পড়ুয়ার হোমওয়ার্কের খাতা দেখে তাজ্জব নেটপাড়া। বড় হয়ে কী হতে চাও? এই প্রশ্নের উত্তরে সেই খুদে লিখেছে, সে ভবিষ্যতে রণবীর সিং হতে চায়!

ভাইরাল হওয়া সেই খাতায় দেখা যাচ্ছে, খুদে পড়ুয়াটি কাঁচা হাতে লিখেছে— “আমি বড় হয়ে রণবীর সিংয়ের মতো অভিনেতা হতে চাই। তিনি যেমন দক্ষ অভিনেতা, তেমনই পরিশ্রমী। আমি সব ধরণের চরিত্রে অভিনয় করতে পারি কারণ আমি নাচ ও গান খুব ভালোবাসি।” এখানেই শেষ নয়, উত্তরের পাশে পেন্সিল দিয়ে সে রণবীরের ‘হামজা’ লুকের একটি স্কেচও এঁকেছে। সাধারণ পাঠ্যবইয়ের বাইরে এমন উত্তর দেখে শিক্ষকও রেগে না গিয়ে হাসিমুখে ‘গুড’ লিখে দিয়েছেন। শিক্ষকের এই উদার মানসিকতাও নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।

কোভিড পরবর্তী সময়ে রণবীর সিংয়ের সময়টা খুব একটুও ভালো যাচ্ছিল না। ‘৮৩’, ‘জয়েশভাই জোরদার’ কিংবা ‘সার্কাস’— বক্স অফিসে একটির পর একটি ছবি মুখ থুবড়ে পড়েছিল। তেইশ সালে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ চললেও তা ‘পাঠান’ বা ‘জওয়ান’-এর মতো মেগা হিট ছবির ধারেকাছে ছিল না। এমনকি তাঁর পাইপলাইনে থাকা ‘ডন ৩’ বা ‘শক্তিমান’ নিয়েও জল্পনা কাটছিল না।

এমন এক কঠিন সময়েই পর্দায় এল ‘ধুরন্ধর’। নিন্দুকদের সব হিসেব ওলটপালট করে দিয়ে এই ছবি বিশ্বজুড়ে ৩০০০ কোটির ব্যবসা করেছে। কেবল ব্যবসার অঙ্কেই নয়, আট থেকে আশি— সব বয়সের দর্শকের মনে রণবীর যেভাবে জায়গা করে নিয়েছেন, তার প্রমাণ ওই খুদে পড়ুয়ার স্কুলের খাতা।

অনেকেই ভেবেছিলেন ‘সিং’ আর কতদিন বলিউডে রাজত্ব করবেন। কিন্তু বক্স অফিসের গ্রাফ বলছে, রণবীর আবার তাঁর হারানো সাম্রাজ্য ফিরে পেয়েছেন। ‘ধুরন্ধর’-এর এই আকাশছোঁয়া সাফল্য কেবল বক্স অফিসের রেকর্ড নয়, বরং এক অভিনেতা হিসেবে রণবীরের পুনর্জন্ম বলা যেতে পারে। এখন পরিস্থিতি এমন যে, বলিউডের ভবিষ্যৎ প্রজন্মের কাছে রণবীর সিং এক নতুন অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।

Follow Us