Kriti Sanon breakup: কৃতিকে ছেড়ে অন্য মহিলার সঙ্গে কবীর! বিচ্ছেদের পথে হাটছেন তাঁরা?

Kriti Sanon and Kabir Bahia: কৃতি শ্যানন ও কবীর বাহিয়ার বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় সোশাল মিডিয়া। অন্য এক মেয়ের সঙ্গে কবীরের ভাইরাল ছবির আসল সত্যিটা কী? সত্যিই কী বিচ্ছেদ হয়েছে তাঁদের?

Kriti Sanon breakup: কৃতিকে ছেড়ে অন্য মহিলার সঙ্গে কবীর! বিচ্ছেদের পথে হাটছেন তাঁরা?
কী ঘটেছে?

Jun 28, 2026 | 6:37 PM

কৃতি শ্যানন (Kriti Sanon) এবং ব্যবসায়ী কবীর বাহিয়ার মিষ্টি প্রেমের গল্প নিয়ে গত কয়েক মাস ধরেই বলিপাড়ায় চর্চার শেষ নেই। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনওই ক্যামেরার সামনে সিলমোহর দেননি এই জুটি, তাও তাঁদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো অনুরাগীদের নজর এড়ায়নি। কিন্তু এই মুহূর্তে সোশাল মিডিয়ায় নতুন একটি ছবি ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। আচমকাই নেটপাড়ায় কবীরের সঙ্গে অন্য এক যুবতীর ছবি ভাইরাল হতেই দাবানলের মতো রটে যায় এক নতুন খবর। ফিসফাস শুরু হয়, তবে কি অলক্ষ্যেই ভেঙে গেল কৃতি-কবীরের প্রেম?

আসলে পুরো গল্পটার সূত্রপাত হয় সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। সেখানে এই ছবিটি প্রথম পোস্ট হতেই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে অন্যান্য প্ল্যাটফর্মেও। নেটিজেনদের একাংশ কোনও কিছু না ভেবেই ধরে নেন যে, পর্দার ‘মিমি’র মন ভেঙে এখন অন্য কারও সঙ্গে ডেট করছেন কবীর। টিনসেল টাউনের অন্দরে যখন এই বিচ্ছেদের গুঞ্জন নিয়ে তুমুল শোরগোল, ঠিক তখনই সামনে এল আসল সত্যিটা।

জানা গিয়েছে, এই বিচ্ছেদের খবরের আড়ালে কোনও বাস্তব সত্যতা নেই। কবীরের এক অত্যন্ত ঘনিষ্ঠ সূত্র এই ভাইরাল ছবির পেছনের আসল রহস্য ফাঁস করে জল ঢেলেছেন সব জল্পনায়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সোশাল মিডিয়ায় কবীরের সঙ্গে যে মেয়েটিকে দেখা যাচ্ছে, পুরো বিষয়টিকে সম্পূর্ণ ভুলভাবে এবং নিজেদের মতো করে ব্যাখ্যা করছে একাংশ। ওই যুবতী আসলে কবীরের পারিবারিক বন্ধু, যাকে ও নিজের বোনের মতোই ভালোবাসে ও শ্রদ্ধা করে। কোনও রকম প্রমাণ ছাড়া মানুষ যেভাবে গল্প বানিয়ে ফেলে, তা সত্যিই দুর্ভাগ্যজনক। অর্থাৎ, এই জুটির অনুরাগীদের মন খারাপ করার কোনও কারণ নেই। বিচ্ছেদের মেঘ কেটে কৃতি ও কবীরের সম্পর্কের রসায়ন এখনও আগের মতোই অটুট রয়েছে।

বিগত এক বছরে কৃতি এবং কবীরকে বহুবার একসঙ্গে ফ্রেমবন্দি করেছেন পাপারাৎজিরা। কৃতির জন্মদিনে গ্রিসের নীল সমুদ্রে ছুটি কাটানো থেকে শুরু করে কৃতির বোন নুপূর শ্যাননের ঘরোয়া বিয়ের অনুষ্ঠান, সব জায়গাতেই কবীরের উপস্থিতি ছিল অত্যন্ত চেনা। শুধু তাই নয়, মুম্বইয়ের বিভিন্ন ডিনার ডেট বা পারিবারিক অনুষ্ঠানেও তাঁদের কেমিস্ট্রি বারবার নজর কেড়েছে।

প্রেমের গুঞ্জন একদিকে আর কৃতির কেরিয়ারের গ্রাফ অন্যদিকে, দুইই এখন লাইমলাইটে। এই মুহূর্তে বক্স অফিসে রমরমিয়ে চলছে কৃতির নতুন ছবি ‘ককটেল ২’। হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবিতে কৃতি স্ক্রিন শেয়ার করেছেন শাহিদ কাপুর এবং রশ্মিকা মন্দানার সঙ্গে। ২০১২ সালের সুপারহিট ছবি ‘ককটেল’-এর সিক্যুয়েল এটি। একদিকে কৃতি যখন নিজের দুর্দান্ত অভিনয়ে দর্শকদের মন জয় করছেন, ঠিক তখনই ব্যক্তিগত জীবনেও কবীরের সঙ্গে তাঁর সমীকরণ যে বেশ মজবুত, তা এই নতুন খবরের পরই স্পষ্ট হয়ে গিয়েছে। সব মিলিয়ে, ট্রোলিং এবং গুজবের দুনিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে এই জুটি এখনও দিব্যি একসঙ্গে পথ চলছেন।

Follow Us