Tom Cruise: ‘টম ক্রুজ আমার ওপর ক্রাশ খেয়েছে’, মল্লিকাকে কী ভিডিয়ো পাঠান হলিউডের সুপারস্টার?

Mallika Sherawat claims: টম ক্রুজ (Tom Cruise) নাকি নিজে নিয়মিত মেসেজ পাঠান মল্লিকা শেরাওয়াতকে! রিয়্যালিটি শো 'দ্য ট্রেইটরস ২'-এর মঞ্চে মল্লিকা এমন এক দাবি করেছেন, যা শুনে বাকি প্রতিযোগীদের চোখ ছানাবড়া। ঠিক কী বলেছেন অভিনেত্রী?

Tom Cruise: ‘টম ক্রুজ আমার ওপর ক্রাশ খেয়েছে’, মল্লিকাকে কী ভিডিয়ো পাঠান হলিউডের সুপারস্টার?
কী বলেছেন তিনি?

Aug 12, 2026 | 8:21 AM

অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat) আবার শিরোনামে। আর এবার তাঁর সঙ্গী অন্য কেউ নন, খোদ হলিউডের ‘মিশন ইম্পসিবল’ সুপারস্টার টম ক্রুজ (Tom Cruise)! সম্প্রতি এক রিয়্যালিটি শোয়ের সেটে দাঁড়িয়ে মল্লিকা এমন এক দাবি করেছেন, যা শুনে বাকি প্রতিযোগীদের চোখ ছানাবড়া। অভিনেত্রীর দাবি, টম ক্রুজ নাকি নিয়মিত তাঁকে মেসেজ করেন। শুধু তাই নয়, তাঁর ওপর নাকি হলিউড হিরোর বেশ ভালো রকমের ক্রাশ রয়েছে!

বিষয়টা খোলসা করে বলা যাক, পুরো গল্পটার শুরু ওটিটির নতুন রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস ২’-এর সেটে। শোয়ের অন্যতম প্রতিযোগী আদিত্য কুলশ্রেষ্ঠ হাসিঠাট্টার ছলেই মল্লিকাকে জিজ্ঞেস করেছিলেন, “আপনি কারোর ওপর ক্রাশ খান? নাকি সবাই শুধু আপনার প্রেমে পড়ে?” জবাবে বিন্দুমাত্র দ্বিধা না রেখে মল্লিকা বলেন, “সবাই আমার প্রেমে পড়ে! টম ক্রুজও আমার ওপর ক্রাশ খেয়েছেন। বিশ্বাস করুন, আমি কিন্তু সত্যি বলছি। হাতে ফোন থাকলে তাঁর পাঠানো সব ভিডিয়ো আপনাদের দেখাতাম!”

কৌতূহল সামলাতে না পেরে আদিত্য তখন জানতে চান, টম ক্রুজ ঠিক কী ধরনের ভিডিয়ো পাঠান? হেসে মল্লিকার উত্তর, “আরে না না, আমরা যখন একসঙ্গে পার্টি করতাম, তখনকার ভিডিয়ো। মানুষ হিসেবে ও দারুণ!”

মল্লিকা এত কথা বললেও, আসল সত্যিটা কিন্তু এখনও ধোঁয়াশায়। কারণ টম ক্রুজ বা তাঁর টিমের তরফ থেকে এই বিষয়ে একটি শব্দও খরচ করা হয়নি। এই কথোপকথনের কোনও সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, করণ জোহরের সঞ্চালনায় ‘দ্য ট্রেইটরস ২’ শোটি দেখা যাবে প্রাইম ভিডিওতে। ১৩ আগস্ট থেকে শুরু হতে চলা এই শোয়ে মল্লিকা ছাড়াও দেখা যাবে মুনাওয়ার ফারুকি, শ্বেতা তিওয়ারি, রিয়া চক্রবর্তী, রণবীর ব্রারের মতো তারকাদের। একে অপরকে টেক্কা দেওয়ার এই খেলায় কে জিতবে, তা সময় বলবে। তবে শো শুরুর আগেই টম ক্রুজকে টেনে এনে মল্লিকা যে প্রচারের সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন, তা বলতেই হয়!

Loading...
Unable to load recommendations.
Follow Us