১১ বছরের বিরতির পর রাজের প্রযোজনায় ছবি করছেন নায়িকা মিমি! বিস্তারিত জানুন

টলিপাড়ায় বড় খবর! এবার প্রযোজক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করবেন নায়িকা মিমি চক্রবর্তী। 'গানের ওপারে' ধারাবাহিক করার পর 'বোঝেনা সে বোঝেনা' ছবির হাত ধরে রাজের পরিচালনায় কাজ করেন মিমি। এই ছবির পর রাজের পরিচালনায় 'যোদ্ধা'-তে কাজ করেছেন নায়িকা। ২০১৫ সালে রাজের পরিচালনায় 'কাটমুণ্ডু' ছবিটি করেছিলেন মিমি।

১১ বছরের বিরতির পর রাজের প্রযোজনায় ছবি করছেন নায়িকা মিমি! বিস্তারিত জানুন

|

Sep 01, 2026 | 5:26 PM

টলিপাড়ায় বড় খবর! এবার প্রযোজক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করবেন নায়িকা মিমি চক্রবর্তী। ‘গানের ওপারে’ ধারাবাহিক করার পর ‘বোঝেনা সে বোঝেনা’ ছবির হাত ধরে রাজের পরিচালনায় কাজ করেন মিমি। এই ছবির পর রাজের পরিচালনায় ‘যোদ্ধা’-তে কাজ করেছেন নায়িকা। ২০১৫ সালে রাজের পরিচালনায় ‘কাটমুণ্ডু’ ছবিটি করেছিলেন মিমি।

কিন্তু এরপর ১১ বছর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি রাজ-মিমিকে। ব্যক্তিগত জীবনের সমীকরণ কি প্রভাব ফেলেছিল কাজে? রাজ বা মিমি এই বিষয়ে বিস্তারিত জানাননি কেউ, ১১ বছর ধরেই।

খবর হল, সম্প্রতি রাজের প্রযোজনা সংস্থার তরফে মিমির কাছে একটা ছবিতে কাজ করার জন্য প্রস্তাব গিয়েছে। জি ফাইভ-এর জন্য তৈরি হচ্ছে ছবিটি। অয়ন চক্রবর্তী থাকছেন পরিচালক হিসাবে। নায়িকার টিমের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল TV9 বাংলার তরফে। মিমি চক্রবর্তীর আপ্তসহায়ক জানান, ”এই ছবির বিষয়ে কথা এগিয়েছে।” সব ঠিক থাকলে এই মাসের শেষে শুটিং শুরু করবেন মিমি।

এক সময়ে রাজের সঙ্গে মিমির সখ্য ছিল। পরবর্তীকালে দু’জনের বন্ধুত্ব ফিকে হয়। তবে পেশাদার জগতের নিরিখে বরাবরই একে-অন্যকে সম্মান করেছেন তাঁরা। TV9 বাংলার এক সাক্ষাত্‍কারে মিমিকে প্রশ্ন করা হয়েছিল, রাজের তরফে কোনও ছবির প্রস্তাব এলে তিনি করবেন কিনা? উত্তরে মিমি বলেন, ”হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই করব”। রাজকে প্রশ্ন করা হয়েছিল, রাজ-মিমি জুটি কবে ফিরবে? উত্তরে রাজ বলেন, ”আমি মিমির সঙ্গে কাজ করব না, এরকম কোনও ব্যাপার নেই। মিমি দারুণ অভিনেত্রী। যদি ওঁর উপযুক্ত কোনও গল্প পাই, অবশ্যই প্রস্তাব দেব। মিমি সেই ছবি করবে কিনা, সেটা ও বলতে পারবে।”

তবে নতুন কাজটিতে পরিচালক নন রাজ। তিনি প্রযোজকের ভূমিকায় থাকবেন। তবে রাজ-মিমি জুটি যে ফিরছে, তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। ২০২৫-এ দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি বড়পর্দায় ফেরার পর থেকেই প্রশ্ন ছিল রাজ-মিমি জুটি কবে ফিরবে। এবার রাজের তরফে সারভাইভাল থ্রিলারের প্রস্তাব গিয়েছে মিমির কাছে, যেখানে গল্পটির প্রধান মুখ নায়িকা। তবে এই ব্যাপারে কিছু ঘোষণা করা হয়নি প্রযোজনা সংস্থা বা নায়িকার তরফে। তাই সব কিছু জানতে, কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us